রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
আমতলীতে বাল্য বিয়ের অপরাধে বরের তিন মাসের কারাদন্ড

আমতলীতে বাল্য বিয়ের অপরাধে বরের তিন মাসের কারাদন্ড

আমতলী প্রতিনিধিঃ বাল্য বিয়ের অপরাধে বর মোঃ জহিরুল ইসলামকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক এসিল্যান্ড মোঃ নাজমুল ইসলাম। শুক্রবার রাতে আমতলী উপজেলার চরকগাছিয়া গ্রামে কনের বাড়ীতে এ দন্ড দেন।




জানাগেছে, উপজেলার চরকগাছিয়া গ্রামের তোফাজ্জেল আকনের মাদ্রাসায় নবম শ্রেনীর পড়–য়া কন্যা কুলসুম আক্তারকে তালতলী উপজেলার ছোটবগী গ্রামের বারেক হাওলাদারের ছেলে জহিরুল ইসলামের সাথে বিয়ের আয়োজন করে পরিবার। খবর পেয়ে আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোঃ নাজমুল ইসলাম কনের বাড়ীতে উপস্থিত হয়। এ সময় কনে পক্ষের লোকজন পালিয়ে যায় কিন্তু বর মোঃ জহিরুল ইসলামকে স্থানীয় লোকজন ও পুলিশ আটক করে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করে। আদালতের বিচারক মোঃ নাজমুল ইসলাম বাল্য বিয়ে নিরোধ আইনের ২০১৭ এর ৭(১) ধারায় বর মোঃ জহিরুল ইসলামকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন। শনিবার পুলিশ বরকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছেন।

আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, তিন মাসের দন্ডপ্রাপ্ত আসামী বর জহিরুল ইসলামকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ নাজমুল ইসলাম বলেন, বাল্য বিয়ে দিবে না মর্মে কনের পক্ষ থেকে মুচলেকা রেখে বর জহিরুল ইসলামকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!