বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
আপন নিউজ অফিসঃ কুয়াকাটা পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা খলিল আকন (২৪) ও রুবেল মুন্সী (২৩) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহিপুর থানা পুলিশ। শুক্রবার শুক্রবার রাতে কুয়াকাটা পৌরসভার ৩নং ওয়ার্ডের কম্পিউটার সেন্টার এর দক্ষিণ পাশে বেড়িবাঁধ এর উপর থেকে গোপন সংবাদের ভিত্তিতে এস আই সাইফুল ইসলাম তাদেরকে গ্রেপ্তার করেন। এসময় তাদের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
স্থানীয় সুত্রে জানা যায়, খলিল আকন এর নামে থানায় একাধিক মাদক ও সন্ত্রাসীর মামলা রয়েছে।
মহিপুর থানার ওসি এমএ খায়ের কাওসার জানান, চিহ্নিত মাদক ব্যবসায়ী খলিল ও রুবেলকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার বাড়ির কাছ থেকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মহিপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com
Leave a Reply