বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
১২ বছর পরে হ/ত্যা মা’ম’লা’র যাবজ্জীবন দ’ন্ডপ্রাপ্ত আ’সা’মী আমতলীতে গ্রে প্তা র আমতলীতে মামলা তুলে না নিলে নারীকে এ/সি/ড মেরে জ্ব/ল/সে দেয়ার হু ম কি আমতলীতে গ্রামীণ বাংক, কলেজ ও সড়কে আ/গু’ন কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্তরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা আমতলীতে জাতীয় সমবায় দিবস পালন আমতলীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করল বিএনপি কলাপাড়ায় মা’দ’ক সেবনে টাকা না পেয়ে অভিমানে যুবকের আ/ত্মহ/ত্যা কলাপাড়ায় মানিকমালা খেলাঘর আসরের কমিটি গঠন ৬২ হাজার মেট্রিকটন কয়লা নিয়ে পায়রা বন্দরে সিঙ্গাপুরের পতাকাবাহী মাদার ভ্যাসেল
কলাপাড়ায় সৈয়দ নজরুল ইসলাম সেতু পরিদর্শন করলেন এলজিইডি মন্ত্রী

কলাপাড়ায় সৈয়দ নজরুল ইসলাম সেতু পরিদর্শন করলেন এলজিইডি মন্ত্রী

এস এম আলমগীর হোসেনঃ কলাপাড়ায় সদ্য নির্মিত সৈয়দ নজরুল ইসলাম সেতু পরিদর্শন করলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি। তিনি মঙ্গলবার বিকেলে এলজিইডি মন্ত্রনালয়ের আন্ধারমানিক নদীতে নির্মিত দৃষ্টিনন্দন এই সেতু পরিদর্শন করেন। তিনি গাড়িতে চড়েই সেতুর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ঘুরে দেখেন।




এসময় স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ মহিব্বুর রহমান মহিব এমপি, এলজিইডির প্রধান প্রকৌশলী মোঃ আব্দুর রশীদ, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মোঃ হেলাল উদ্দিন, কলাপাড়ার ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান উপস্থিত ছিলেন।

মন্ত্রীকে সেতু সম্পর্কিত বিভিন্ন তথ্য উপস্থাপন করেন সৈয়দ নজরুল ইসলাম সেতুর প্রকল্প পরিচালক মোঃ রুহুল আমিন খান।

কুয়াকাটাগামী বিকল্প সড়কের বালিয়াতলী পয়েন্টে ৬৭৭ মিটার দীর্ঘ এই সেতু নির্মাণের ফলে সাধারণ মানুষসহ পর্যটকরা একটি সেতু পেরিয়ে কুয়াকাটায় যাওয়ার সুযোগ পাবেন। এছাড়া পাঁচটি ইউনিয়নের দেড় লক্ষাধিক মানুষ খেঁয়ার চাদাবাজদের জিম্মি দশা থেকে মুক্তি পাবেন। পরে মন্ত্রী কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। তিনি সকলকে ধন্যবাদ জানিয়ে শীঘ্রই সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীকে অবহিত করবেন বলে জানান।

এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, সহ সভাপতি ড.শহিদুল ইসলাম বিশ্বাস, নির্মল নন্দী, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!