কলাপাড়ায় সৈয়দ নজরুল ইসলাম সেতুতে থাকছে না টোল | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে ৩৫ হাজার টাকার বৈদ্যুতিক তার চু/রি কলাপাড়ায় আক্কাসকে ই-হুইল উপহার, মানবিক দৃষ্টান্ত অভি বিশ্বাস পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন
কলাপাড়ায় সৈয়দ নজরুল ইসলাম সেতুতে থাকছে না টোল

কলাপাড়ায় সৈয়দ নজরুল ইসলাম সেতুতে থাকছে না টোল

আপন নিউজ অফিসঃ উদ্বোধনের আগেই কলাপাড়ায় সৈয়দ নজরুল ইসলাম সেতু দিয়ে লোকজনসহ সকল ধরনের যান চলাচলে জন্য উন্মুক্ত করা হয়েছে।মঙ্গলবার থেকেই লোকজনসহ সকল ধরনের যান চলাচল শুরু করেছে। এতে কোন ধরনের টোল ও কাউকে চাঁদা দিতে হবে না। এ ধরনের কেউ করলে সাথে সাথে প্রশাসনকে জানাতে বলা হয়েছে।




মঙ্গলবার বিকেলে সদ্য নির্মিত সৈয়দ নজরুল ইসলাম সেতু পরিদর্শন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি। তিনি গাড়িতে চড়েই সেতুর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ঘুরে দেখেন।

শীঘ্রই সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীকে অবহিত করবেন বলে তিনি জানান।

কুয়াকাটাগামী বিকল্প সড়কের বালিয়াতলী পয়েন্টে ৬৭৭ মিটার দীর্ঘ এই সেতু নির্মাণের ফলে সাধারণ মানুষসহ পর্যটকরা একটি সেতু পেরিয়ে কুয়াকাটায় যাওয়ার সুযোগ পাবেন। এছাড়া পাঁচটি ইউনিয়নের দেড় লক্ষাধিক মানুষ খেঁয়ার চাঁদাবাজদের জিম্মি দশা থেকে মুক্তি পাবেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!