প্রবীন সাংবাদিক বশির উদ্দিন বিশ্বাস’র মৃত্যুতে তিন দিনের শোক কর্মসূচী | আপন নিউজ

শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে ৩৫ হাজার টাকার বৈদ্যুতিক তার চু/রি কলাপাড়ায় আক্কাসকে ই-হুইল উপহার, মানবিক দৃষ্টান্ত অভি বিশ্বাস পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন
প্রবীন সাংবাদিক বশির উদ্দিন বিশ্বাস’র মৃত্যুতে তিন দিনের শোক কর্মসূচী

প্রবীন সাংবাদিক বশির উদ্দিন বিশ্বাস’র মৃত্যুতে তিন দিনের শোক কর্মসূচী

আপন নিউজ অফিসঃ কলাপাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক সহ-সভাপতি, প্রবীন সাংবাদিক, কলামিষ্ট মোঃ বশির উদ্দিন বিশ্বাস’র মৃত্যুতে তিন দিনের শোক কর্মসূচী গ্রহন করেছে কলাপাড়া প্রেসক্লাব। প্রেসক্লাব প্রাঙ্গনে শ্রদ্ধা নিবেদন ও ৩ দিন ব্যাপী কালো ব্যাজ ধারণ। মরহুম বশির উদ্দিন বিশ্বাসের স্মরনে ক্লাব কার্যালয়ে শোক বই খোলা সহ স্মরন সভার আয়োজন করা হয়েছে।

শুক্রবার বেলা ১১টার দিকে মরহুমের লাশবাহী গাড়ী ক্লাব প্রাঙ্গনে নিয়ে এলে কান্নায় ভেঙ্গে পড়েন সহকর্মীরা। এসময় মরহুমের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন গনমাধ্যমকর্মীরা। জুম্মাবাদ পৌরশহরের অয়েলমিল জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে এতিমখানা গোরস্তানে তাকে সমাধিস্থ করা হয়।

এর আগে বৃহস্পতিবার রাত ৮ টার দিকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত কারনে চিকিৎসাধীণ অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৭১ বছর। তিনি , দুই ছেলে, নাতি নাতনি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মরহুম বশির উদ্দিন বিশ্বাস ষাটের দশক থেকে সাংবাদিকতা পেশায় জড়িত ছিলেন। ২০০৯ সালে তিনি কোডেক ’মানুষের জন্য উদ্দোগ’ উপক‚লীয় সাংবাদিকতায় পুরস্কার লাভ করেন। তিনি শিশু কিশোরদের জন্য মাসিক পত্রিকা রঙধনু, দৈনিক কিষান, মেঠোবার্তা, দৈনিক বাংলার বনে, দৈনিক শাহনামা সহ একাধিক গনমাধ্যমের সাথে যুক্ত ছিলেন।

 

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!