রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় ফের নৌকার মাঝি তুহিন

গলাচিপায় ফের নৌকার মাঝি তুহিন

সঞ্জিব দাস, গলাচিপাঃ অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ৩য় ধাপে আসন্ন গলাচিপা পৌরসভা নির্বাচনে দ্বিতীয় বারের মতো নৌকার মাঝি হলেন আহসানুল হক তুহিন (বর্তমান মেয়র)। তিনি গলাচিপা পৌরসভার তিন বারের সফল প্রয়াত মেয়র হাজী আব্দুল ওহাব খলিফার ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সদস্য।




উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচানের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক আহসানুর হক তুহিনকে গলাচিপা পৌরসভার আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনিত করা হয়। এ বিষয়ে শুক্রবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নামের তালিকা প্রকাশ করা হয়।

এর আগে, গত ১৬ অক্টোবর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে কাউন্সিলরদের গোপন ভোটের মাধ্যমে কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ও জেলার নেতৃবৃন্দের সুপারিশ শেষে তিন জনের নামের তালিকা কেন্দ্র পাঠানো হয়। কাউন্সিলে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোফাজ্জেল হোসেন মাসুদ ৩৭, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বর্তমান মেয়র আহসানুল হক তুহিন ২১, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মু. মামুন আজাদ ১১ ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবিদ হোসেন রুবেল ২ ভোট পেয়েছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ৩য় ধাপে গলাচিপা পৌরসভার নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২ নভেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৪ নভেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর এবং ভোটগ্রহণ হবে আগামী ২৮ নভেম্বর।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!