রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে জাতীয় সমবায় দিবস পালন আমতলীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করল বিএনপি কলাপাড়ায় মা’দ’ক সেবনে টাকা না পেয়ে অভিমানে যুবকের আ/ত্মহ/ত্যা কলাপাড়ায় মানিকমালা খেলাঘর আসরের কমিটি গঠন ৬২ হাজার মেট্রিকটন কয়লা নিয়ে পায়রা বন্দরে সিঙ্গাপুরের পতাকাবাহী মাদার ভ্যাসেল কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কলাপাড়া বেকারি মালিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক হারুন কলাপাড়ায় স্বামী কা’রাগা’রে, বসতভিটা দ/খ/ল ও হা/ম/লার অভিযোগে সংবাদ সম্মেলনে আছিয়া বেগম পায়রা বন্দরের উপপরিচালকের সাথে কলাপাড়া উপজেলা প্রেসক্লাব সদস্যদের মতবিনিময়
বিএফইউজের সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ নির্বাচিত

বিএফইউজের সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ নির্বাচিত

অনলাইন ডেস্কঃ সাংবাদিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচনে ভোটগ্রহণ শেষে প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে ওমর ফারুক ও মহাসচিব পদে দীপ আজাদ প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।




সভাপতি পদে ওমর ফারুক পেয়েছেন এক হাজার ২১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু জাফর সূর্য পেয়েছেন ৭৫৩ ভোট। আর আবদুল জলিল ভূঁইয়া পেয়েছেন ৪৮৯ ভোট। এছাড়া মহাসচিব পদে নির্বাচিত দীপ আজাদ পেয়েছেন এক হাজার ৬১৭ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লায়েকুজ্জামান পেয়েছেন ৪৯৩ ভোট আর আবদুল মজিদ পেয়েছেন ৩৩০ ভোট।

শনিবার (২৩ অক্টোবর) সকাল ৯টায় জাতীয় প্রেসক্লাবে এ ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয়। এছাড়া সারাদেশে ১০টি ভোটকেন্দ্রে বিরতিহীনভাবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একযোগে ভোটগ্রহণ চলে।

নির্বাচনের পর ভোটগণনা শেষে জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তন মঞ্চে রাত সাড়ে ১০ টায় ফল ঘোষণা করেন বিএফইউজে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বাংলাদেশ জার্নালের সম্পাদক শাহজাহান সরদার।

তিনি বলেন, কেন্দ্রীয়ভাবে তিনটি ফেডারেল পদ অর্থাৎ সভাপতি, মহাসচিব ও কোষাধ্যক্ষ পদ এবং ঢাকা বিভাগের ফল ঘোষণা করা হচ্ছে। অন্য বিভাগের ফল স্থানীয়ভাবে ঘোষণা করা হয়েছে, তাদের চূড়ান্ত ফল পাওয়া সাপেক্ষ কেন্দ্রীয়ভাবে ঘোষণা করা হবে।

বিএফইউজে নির্বাচনে প্রার্থীরা বরাবর প্যানেলের মাধ্যমে অংশ নিলেও এবার তারা প্যানেল ছাড়াই প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে সভাপতি ও মহাসচিব পদে তিনজন করে এবং অন্যান্য ১০ অঙ্গ ইউনিয়ন মিলিয়ে বিভিন্ন পদে মোট ৮৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। তিন হাজার ৯৮০ ভোটারের মধ্যে এবার দুই হাজার ৫১৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

ঢাকা বিভাগে অন্যান্য পদে বিজয়ীরা হলেন- সহসভাপতি পদে মধূসুদন মন্ডল (৪২৭), যুগ্ম মহাসচিব পদে শেখ মামুনুর রশীদ (৫২৮), কোষাধ্যক্ষ পদে খায়রুজ্জামান কামাল(১০৩৭), দফতর সম্পাদক পদে সেবিকা রানী (৬০৬) নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী কমিটির সদস্য হয়েছেন উম্মুল ওয়ারা সুইটি (১০২২), ড. উৎপল কুমার সরকার(৬৫১), নূরে জান্নাত আখতার সীমা (৬৪২) ও শেখ নাজমুল হক সৈকত (৬০৪)। এছাড়া ঢাকা বিভাগে নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়ন থেকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হয়েছেন আফজাল হোসেন পন্টি ও হাসানুজ্জামান শামীম।

ঢাকার বাইরে অঙ্গ সংগঠনগুলোর ফল স্থানীয়ভাবে ঘোষণা করা হয়েছে, কেন্দ্রীয়ভাবে পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!