রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
দৃষ্টিনন্দন পায়রা সেতুতে হাঁটতে পারলে ভালো লাগতো-প্রধানমন্ত্রী

দৃষ্টিনন্দন পায়রা সেতুতে হাঁটতে পারলে ভালো লাগতো-প্রধানমন্ত্রী

আপন নিউজ ডেস্কঃ পটুয়াখালী-বরিশাল মহাসড়কে নির্মিত পায়রা সেতুটি পায়ে হেঁটে ঘুরে দেখার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।




প্রধানমন্ত্রী বলেছেন, দৃষ্টিনন্দন এ সেতু দিয়ে গাড়ি নিয়ে যেতে পারলে একটু হেঁটে দেখতে পারলে ভালো লাগতো। যেহেতু করোনা ভাইরাসের কারণে সেটা সম্ভব হচ্ছে না। তবে পরবর্তীতে ঘুরে দেখার আশা আছে।

রোববার (২৪ অক্টোবর) সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পটুয়াখালীর পায়রা সেতু উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটুয়াখালীসহ দক্ষিণাঞ্চল নিয়ে তার সরকারের মেয়াদে বিভিন্ন উন্নয়ন এবং সম্ভাবনার বিষয় তুলে ধরেন।

২০১৬ সালে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের পায়রা নদীর ওপর সেতুর নির্মাণ কাজ শুরু হয়। সেতুর শতভাগ কাজ শেষ হয়েছে। এছাড়া নদীর তীর রক্ষা প্রকল্পের কাজও শেষ পর্যায়ে। সেতুতে বেশকিছু নিরাপত্তা পিলার স্থাপন করা হয়েছে। বজ্রপাত-ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে সেতুর কোনো ক্ষতি হলো কিনা সেটিও মনিটরিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে।

চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘লনজিয়ান রোড অ্যান্ড ব্রিজ কনস্ট্রাকশন’-এর নির্মাণ কাজ সম্পন্ন করেছে। এক হাজার ৪৭০ মিটার দৈর্ঘ্য ও ১৯ দশমিক ৭৬ মিটার প্রস্থের ব্রিজটি ক্যাবল দিয়ে দুপাশে সংযুক্ত করা হয়েছে।

চট্টগ্রামের কর্ণফুলী ব্রিজের আদলে নির্মিত দেশের দ্বিতীয় ব্রিজ যা এক্সট্রা ডোজ ক্যাবল সিস্টেমে তৈরি। কুয়েত ফান্ড ফর আরব ইকোনমিক ডেভেলপমেন্ট, ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ও বাংলাদেশ সরকারের যৌথ বিনিয়োগে ব্রিজের নির্মাণ হয়েছে। নির্মাণ ব্যয় ধরা হয়েছে এক ৫০০ কোটি টাকা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!