গলাচিপার কচুয়া বাজারসংলগ্ন খালে ব্রিজ দাবি | আপন নিউজ

শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে ৩৫ হাজার টাকার বৈদ্যুতিক তার চু/রি কলাপাড়ায় আক্কাসকে ই-হুইল উপহার, মানবিক দৃষ্টান্ত অভি বিশ্বাস পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন
গলাচিপার কচুয়া বাজারসংলগ্ন খালে ব্রিজ দাবি

গলাচিপার কচুয়া বাজারসংলগ্ন খালে ব্রিজ দাবি

সঞ্জিব দাস, গলাচিপাঃ ব্রিজ না থাকায় গলাচিপার চিকনিকান্দি ইউনিয়নের বিল কচুয়া বাজারসংলগ্ন ৮ গ্রামের মানুষের যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। জীবনের ঝুঁকি নিয়ে ২০০ ফুট বাঁশের সাঁকো দিয়ে যোগাযোগ রক্ষা করতে হচ্ছে এলাকার মানুষদের। বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা বই-খাতা হাতে সাঁকো পার হতে গিয়ে ঝুঁকির মধ্যে পড়ে।




এলাকার কার্তিক চন্দ্র শীল, সেলিম খান ও খোকন সিকদার জানান, এ খালে ব্রিজ নির্মাণের দাবি বহু দিনের। কিন্তু আজো পর্যন্ত ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ জানান, এ খালে ব্রিজ নির্মাণ এলাকাবাসীর প্রাণের দাবি। এলাকার সংসদ সদস্য ও উপজেলা প্রশাসনের কাছে ব্রিজটি দ্রুত নির্মাণের ব্যবস্থা গ্রহণের আবেদন করা হয়েছে।

এ বিষয়ে কালারাজা হাট হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মু. মিজানুর রহমান বলেন, এ ব্রিজটি নির্মিত হলে এলাকাবাসীসহ স্কুল, মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থীরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে।

এলজিইডি’র উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম জানান, সরেজমিন পরিদর্শন করে সেখানে গার্ডার বা আরসিসি ফুট ওভার ব্রিজ নির্মাণের পদক্ষেপ নেওয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!