কলাপাড়া পৌরসভার বর্ণাঢ্য আয়োজনে গ্রামীণফোন সেন্টারের উদ্বোধন | আপন নিউজ

বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন কলাপাড়ায় বিধবা নারীর জমি জবরদখ’ল ও ধান কা’টা’র অভিযোগ দীর্ঘ ১৪ মাস পর মুক্তি পেলেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামীম আল সাইফুল সোহাগ গলাচিপা থানায় নতুন ওসি হিসেবে যোগদান করলেন জিল্লুর রহমান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কলাপাড়ায় শ্রমিক দলের দোয়া-মোনাজাত কলাপাড়ায় নীতিবিরুদ্ধ সকল কাজ পরিহার করতে হবে- ইউএনও কাউছার হামিদ সফল জননী মাহমুদা বেগম পটুয়াখালী-৪ আসনে নির্বাচন করার ঘোষণা দিলেন মুফতি হাবিবুর রহমান কলাপাড়ায় লালুয়া ইউ.সি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ড্রেজারের ১৩টি পাইপ কু’পি’য়ে নষ্ট আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা প্রদান
কলাপাড়া পৌরসভার বর্ণাঢ্য আয়োজনে গ্রামীণফোন সেন্টারের উদ্বোধন

কলাপাড়া পৌরসভার বর্ণাঢ্য আয়োজনে গ্রামীণফোন সেন্টারের উদ্বোধন

আপন নিউজ অফিসঃ কলাপাড়া উপজেলাবাসীর মাঝে মোবাইল সেবা ছড়িয়ে দিতে গ্রামীণফোন আরো একটি নতুন সেবাকেন্দ্র চালু করেছে। সোমবার বিকালে পৌর শহরের শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কে প্রেসক্লাবের পশ্চিম পার্শে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।




উৎসব মুখর পরিবেশে ফিতা কেটে এর শুভ উদ্বোধন করেন, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল হাওলাদার, গ্রামীণফোনের খুলনা বিজনেস সার্কেল হেড- এ. এস. এম হেদায়েতুল হক। কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম, সার্কেল রিটেইল হেড মোহাম্মেদ সোয়েব আনসার, বরিশাল রিজিওনাল হেড মোহাম্মদ নুরুজ্জামান খান।

এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে পটুয়াখালী এরিয়া রিটেল চ্যানেল ম্যানেজার মো. জিয়াউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল হাওলাদার, গ্রামীণফোনের খুলনা বিজনেস সার্কেল হেড- এ. এস. এম হেদায়েতুল হক, কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম, সার্কেল মার্কেটিং হেড মহম্মদ গুলাম শরীফুদ্দিন, কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু, পটুয়াখালী এরিয়া ম্যানেজার- আশরাফুল ইসলাম হাওলাদার, প্রমুখ।

বক্তারা বলেন, গ্রামীণফোনের অধিকতর সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়েই এখানে সেবাকেন্দ্র চালু করা হয়েছে। এর পরে অতিথিরা আনুষ্ঠানিক ভাবে ককে কাটেন।
অনুষ্ঠানের শোভা বর্ধন করতে আরো উপস্থিত ছিলেন, হেড অফ এইচ.আর(খুলনা) সাব্বির আহমেদ,হেড অফ ডিস্ট্রিবিউশন প্লানিং (খুলনা) মিনহাজ উল আবেদিন, কলাপাড়ার টেরিটোরি ম্যানেজার মো. মনিরুজ্জামান, ও কলাপাড়া গ্রামীণফোন সেন্টারের সত্তাধিকারী জনাব মো. আসাদুল্লাহ আল গালিব।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!