আমন ফসল ঘরে তোলা পর্যন্ত সময় চেয়ে কলাপাড়ার কৃষকের মানববন্ধন | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার
আমন ফসল ঘরে তোলা পর্যন্ত সময় চেয়ে কলাপাড়ার কৃষকের মানববন্ধন

আমন ফসল ঘরে তোলা পর্যন্ত সময় চেয়ে কলাপাড়ার কৃষকের মানববন্ধন

আপন নিউজ অফিসঃ আর কয়দিন পরে ধানের শীষ বের হবে। তাই এই মুহুর্তে আমনক্ষেতে বালু ফেলে ভরাট না করার দাবিতে কৃষকরা মানববন্ধন করেছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার টিয়াখালী ইউনিয়নের ঢালীকান্দায় এ মানববন্ধন করা হয়েছে।




প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন গাজী হুমায়ুন কবির, কৃষক শাহজালাল, জসিম শিকদার। বক্তারা জানান, আর কয়দিন পরে আমন ধানের শীষ বের হবে। এর পনের দিন পরে ধান পাকবে। এই ফসল ঘরে তোলার সুযোগ দেয়া হোক। মানবিক দিক বিবেচনা করে কৃষকরা তাঁদের ফলানো এই আমন ফসল ঘরে তোলার দাবি করেন। মাত্র একটি মাস পরেই বালু ফেললে তাঁদের উৎপাদিত আমন ফসল নষ্ট হবে না। আর এখন আমন ক্ষেতে বালু দেয়া হলে সকল ফসল বালুর নিচে চাপা পড়ে নষ্ট হয়ে যাবে। এলাকার কৃষকরা দাবি করেন, ইটবাড়িয়া এবং বাদুরতলী মৌজার প্রায় চার শ’ একর ফসলী জমি কৃষি পায়রা বন্দর কর্তৃপক্ষ অধিগ্রহণ করেছে। যেখানে এখন ভূমি উন্নয়নের কাজ শুরু করতে প্রস্তুতি নেয়া হয়েছে। এই খবরে কৃষকরা চরম আতঙ্কে পড়েছেন।

কৃষকদের অভিযোগ, এ জমি অধিগ্রহণ করলেও তাঁদেরকে এ বছর চাষাবাদের সময় নিষেধ করা হয়নি। লাখ লাখ টাকা খরচ করে আমনের আবাদ করেছেন। এখন বালু ফেলা হলে এ বছরের খোরাকি সংগ্রহ করতে পারবেন না। বরং চাষাবাদের খরচের টাকা লোকসান হয়ে যাবে। পথে বসবেন। তারা সরকারের কাছে ফসলটি ঘরে তোলা পর্যন্ত সময় দাবি করেছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!