কলাপাড়ায় বিশিষ্ট সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব তপন সাহা’র স্মরনসভা | আপন নিউজ

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও শীতার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক কলাপাড়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন কলাপাড়ায় বিধবা নারীর জমি জবরদখ’ল ও ধান কা’টা’র অভিযোগ দীর্ঘ ১৪ মাস পর মুক্তি পেলেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামীম আল সাইফুল সোহাগ গলাচিপা থানায় নতুন ওসি হিসেবে যোগদান করলেন জিল্লুর রহমান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কলাপাড়ায় শ্রমিক দলের দোয়া-মোনাজাত কলাপাড়ায় নীতিবিরুদ্ধ সকল কাজ পরিহার করতে হবে- ইউএনও কাউছার হামিদ সফল জননী মাহমুদা বেগম পটুয়াখালী-৪ আসনে নির্বাচন করার ঘোষণা দিলেন মুফতি হাবিবুর রহমান কলাপাড়ায় লালুয়া ইউ.সি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ড্রেজারের ১৩টি পাইপ কু’পি’য়ে নষ্ট
কলাপাড়ায় বিশিষ্ট সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব তপন সাহা’র স্মরনসভা

কলাপাড়ায় বিশিষ্ট সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব তপন সাহা’র স্মরনসভা

আপন নিউজ অফিসঃ কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও প্রতিষ্ঠাকালীন সদস্য তপন কুমার সাহা’র ২৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় কলাপাড়া প্রেসক্লাবের হলরুমে এ স্মরন সভা অনুষ্ঠিত হয়।




প্রেসক্লাব সভাপতি মো: হুমায়ুন কবির’র সভাপতিত্বে ও সম্পাদক এস এম মোশারেফ হোসেন মিন্টু’র সঞ্চালনায় স্মরন সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি শামসুল আলম, মেজবাহউদ্দিন মাননু, অমল মুখার্জী, বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, গোফরান পলাশ, হাসান পারভেজ প্রমূখ।

সভায় বক্তারা বলেন, সাংবাদিক তপন সাহা ছিলেন একজন সৎ জনপ্রতিনিধি, বিশিষ্ট নাট্যাভিনেতা এবং প্রেসক্লাবের একজন অভিভাবক। তার মৃত্যুতে কলাপাড়াবাসী হারিয়েছে একজন গুনী মানুষ ও সাংস্কৃতিক ব্যক্তিত্বকে।

এর আগে স্মরন সভার শুরুতে স্বর্গীয় তপন সাহার বিদেহী আত্মার শান্তি কামনায় দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!