রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধন

গলাচিপায় মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধন

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় জামাতের সাথে আওয়ামিলীগের মেয়র প্রার্থীর আঁতাতের প্রতিবাদ, বিচার ও নৌকার মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড।




শুক্রবার (২৯ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সহসম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা মামুন আজাদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহসভাপতি মোঃ মারুফসহ স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতা কর্মীরা।

এসময় বক্তারা বলেন, আসন্ন গলাচিপা পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী একজন খুখ্যাত রাজাকারের সন্তান। তিনি নৌকা পেয়ে আওয়ামিলীগের সাথে যোগাযোগ না রেখে জেলা জামাতের সেক্রেটারির সাথে রাতে গোপন মিটিং করে এবং ফুলের মালা নেয়। এতে পরিস্কার হয়, তিনি এখনও জামাতের সাথে আঁতাত করে চলছে। বক্তারা আরও বলেন, এর আগে তিনি উপনির্বাচনে মেয়র হয়ে স্থানীয় আওয়ামীলীগের সাথে সমন্বয় না করে, জামাত বিএনপির লোকজনকে প্রতিষ্ঠিত করেছেন। তাই মেয়র প্রার্থীকে নৌকার মনোনয়ন বাতিল করে, তার বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত নেওয়ার দাবিও জানানো হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!