সাংবাদিক, কলামিষ্ট মো: বশির উদ্দীন বিশ্বাস’র স্মরন সভা | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার
সাংবাদিক, কলামিষ্ট মো: বশির উদ্দীন বিশ্বাস’র স্মরন সভা

সাংবাদিক, কলামিষ্ট মো: বশির উদ্দীন বিশ্বাস’র স্মরন সভা

আপন নিউজ অফিসঃ কলাপাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক সহ-সভাপতি সাংবাদিক, কলামিষ্ট মো: বশির উদ্দীন বিশ্বাস’র স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় প্রেসক্লাব মিলনায়তনে এ স্মরন সভা অনুষ্ঠিত হয়।




প্রেসক্লাব সভাপতি মো: হুমায়ুন কবির’র সভাপতিত্বে ও সম্পাদক এসএম মোশারেফ হোসেন মিন্টু’র সঞ্চালনায় স্মরন সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি শামসুল আলম, সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু, সহ সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, মো. এনামুল হক, হাফিজুর রহমান, গোফরান পলাশ, হাসান পারভেজ, অশোক মুখার্জী, জসিম পারভেজ, মিলন কর্মকার রাজু, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দীন বিপ্লব, সাধারণ সম্পাদক কাজী সাইদ, মহিপুর প্রেসক্লাবের সভাপতি মো: মনিরুল ইসলাম, কলাপাড়া সাংবাদিক ফোরাম’র সভাপতি মাওলানা আসাদুজ্জামান ইউসুফ, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সুজন মৃধা, সহ সাধারণ সম্পাদক রাসেল মোল্লা, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সদস্য মো: ফোরকানুল ইসলাম, সমাজ কর্মী মোস্তাফিজুর রহমান সুজন, মরহুমের ভ্রাতা দুধাল বিশ্বাস, পুত্র জুয়েল রানা অভি, ভ্রাতুস্পুত্র বিশ্বাস শফিকুর রহমান টুলু প্রমূখ।

এসময় কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা মরহুমের স্মৃতি বিজড়িত গৌরবময় কর্মকান্ড নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।

এর আগে স্মরন সভার শুরুতে স্বর্গীয় তপন সাহার বিদেহী আত্মার শান্তি কামনায় দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

প্রসংগত, মরহুম বশির উদ্দিন বিশ্বাস ষাটের দশক থেকে সাংবাদিকতা পেশায় জড়িত ছিলেন। ২০০৯ সালে তিনি কোডেক ’মানুষের জন্য উদ্দোগ’ উপকূলীয় সাংবাদিকতায় পুরস্কার লাভ করেন। তিনি শিশু কিশোরদের জন্য মাসিক পত্রিকা রঙধনু, দৈনিক কিষান, মেঠোবার্তা, দৈনিক বাংলার বনে, দৈনিক শাহনামা সহ একাধিক পত্রিকার সাথে যুক্ত ছিলেন। ২১ অক্টোবর রাত ৮ টার দিকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত কারনে চিকিৎসাধীণ অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৭১ বছর।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!