কলাপাড়ায় “ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত | আপন নিউজ

শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে ৩৫ হাজার টাকার বৈদ্যুতিক তার চু/রি কলাপাড়ায় আক্কাসকে ই-হুইল উপহার, মানবিক দৃষ্টান্ত অভি বিশ্বাস পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন
কলাপাড়ায় “ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত

কলাপাড়ায় “ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত

আপন নিউজ অফিসঃ ‘মুজিব বর্ষে শপথ করি, দুর্যোগে জীবন-সম্পদ রক্ষা করি’- এই প্রতিপাদ্য সামনে রেখে সারাদেশের ন্যায় কলাপাড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২১ এর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন খেপুপাড়া কার্যালয় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে, পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, জনসচেতনতামূলক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় খেপুপাড়া সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন কর্মকর্তা মো. ইলিয়াস এর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম, ঘুর্নিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) সহকারী পরিচালক মো. আছাদজ্জামান খান, ষ্টেশন লীডার খন্দকার অতিয়ার রহমান প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু, সপিপি সেচ্ছাসেবক মো. শহিদুল ইসলাম, কলাপাড়া সাংবাদিক ফোরাম এর সাধারণ সম্পাদক এস এম আলমগীর হোসেনসহ সপিপি সেচ্ছাসেবকরা। এর পরে কলাপাড়া পৌর শহরের যান্ত্রিক শোভাযাত্রা প্রদর্শিত হয়।

৪ থেকে ৬ নভেম্বর পর্যন্ত এ উপলক্ষে মহড়া ও গণসংযোগ, যান্ত্রিক শোভাযাত্রা, প্রচারপত্র বিতরণ সচেতনা বৃদ্ধি এবং বিভিন্ন দোকান, শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করা হবে বলে খেপুপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন কর্মকর্তা মো. ইলিয়াস জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!