বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
১২ বছর পরে হ/ত্যা মা’ম’লা’র যাবজ্জীবন দ’ন্ডপ্রাপ্ত আ’সা’মী আমতলীতে গ্রে প্তা র আমতলীতে মামলা তুলে না নিলে নারীকে এ/সি/ড মেরে জ্ব/ল/সে দেয়ার হু ম কি আমতলীতে গ্রামীণ বাংক, কলেজ ও সড়কে আ/গু’ন কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্তরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা আমতলীতে জাতীয় সমবায় দিবস পালন আমতলীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করল বিএনপি কলাপাড়ায় মা’দ’ক সেবনে টাকা না পেয়ে অভিমানে যুবকের আ/ত্মহ/ত্যা কলাপাড়ায় মানিকমালা খেলাঘর আসরের কমিটি গঠন ৬২ হাজার মেট্রিকটন কয়লা নিয়ে পায়রা বন্দরে সিঙ্গাপুরের পতাকাবাহী মাদার ভ্যাসেল
আমতলীতে গরু বাচ্চাকে কোপানোর ঘটনায় দু’পক্ষের সংঘর্ষে আহত-৬

আমতলীতে গরু বাচ্চাকে কোপানোর ঘটনায় দু’পক্ষের সংঘর্ষে আহত-৬

আপন নিউজ প্রতিবেদন, আমতলীঃ গরুর বাচ্চাকে কুপিয়ে আহত করায় ঘটনাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে নারীসহ ৬ জন আহত হয়েছে। গুরুতর আহত চারজনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে শুক্রবার রাতে আমতলী উপজেলার গাজীপুর গ্রামে।




জানাগেছে, উপজেলার গাজীপুর গ্রামের আয়জুদ্দিন হাওলাদার ও প্রতিবেশী ইউনুস ঢালীর মধ্যে ৫০ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। শুক্রবার রাতে আয়জদ্দিন হাওলাদারের জমির মধ্যে ইউনুস ঢালীর একটি বাচ্চা গরু প্রবেশ করে। ওই গরুর বাচ্ছাকে আয়জদ্দিন হাওলাদারের লোকজন ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করে এমন অভিযোগ ইউনুস ঢালীর। এ ঘটনাকে কেন্দ্র করে ওই সময় আয়জদ্দিন হাওলাদার ও ইউনুস ঢালীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ছয় জন আহত হয়েছে। গুরুতর আহত আয়জদ্দিন হাওলাদার, ইউনুস ঢালী, জহুরা বেগম ও তাসলিমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় উভয় পক্ষ আমতলী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুুলিশ ঘটনা তদন্ত করছে।

আহত ইউনুস ঢালী বলেন, আমার গরুর বাচ্চা আয়জদ্দিন হাওলাদারের জমিতে প্রবেশ করলে গরুর বাচ্চাটিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ ঘটনা জানতে আয়জদ্দিন হাওলাদারের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায় আমাকে, আমার স্ত্রীকে মারধর করেছে।

আয়জদ্দিন হাওলাদারের স্ত্রী তাসলিমা বেগম মারধরের কথা স্বীকার করে বলেন, আমাদের ফাঁসালে ইউনুস ঢালী নিজের গরুর বাচ্চাকে নিজেই কুপিয়ে নাটক করছে। তিনি আরো বলেন, ইউনুস ঢালী আমাকে এবং আমার স্বামীকে মারধর করেছে।

আমতলী থানার ওসি একে এম মিজানুর রহমান বলেন, অভিযোগ পেয়ে ঘটনা তদন্তে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত অনুসারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!