কলাপাড়ার ৩টি ইউনিয়নে নির্বাচনী উত্তাপ শুরু | আপন নিউজ

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জা’ল ভোট ও গোপন কক্ষে ছবি তোলায় আ’ট’ক-৩ কলাপাড়ায় অটোরিকশার ধা’ক্কায় শ্রমিক নি’হ:ত মিঠাগঞ্জ ইউনিয়নে উন্নয়নের অঙ্গীকার এবিএম মোশাররফ হোসেনের কলাপাড়ায় যৌথবাহিনীর অ’ভিযানে দেশীয় অ’স্ত্রসহ যুবক গ্রে’ফ’তা’র ইসলামী আন্দোলন থেকে বহিষ্কৃত শতাধিক নেতাকর্মীর বিএনপি প্রার্থীকে সমর্থন পটুয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থীকে গণ অধিকার পরিষদের পূর্ণ সমর্থন পায়রা বন্দরে নির্মাণাধীন আন্দারমানিক ব্রিজে দু’র্ঘ’ট’না: নি’হ’ত ১, আ’হ’ত-৩ বিএনপি ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে-এবিএম মোশাররফ হোসেন বরগুনা-১ আসনে বিএনপি ও ইসলামী আন্দোলন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই বরগুনা হবে চাঁ’দা’মুক্ত-প্রতিশ্রুতি বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মোল্লার
কলাপাড়ার ৩টি ইউনিয়নে নির্বাচনী উত্তাপ শুরু

কলাপাড়ার ৩টি ইউনিয়নে নির্বাচনী উত্তাপ শুরু

বিশেষ প্রতিবেদকঃ তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষনায় কলাপাড়ার ৩টি ইউনিয়নে নির্বাচনী উত্তাপ শুরু হয়েছে। এসব ইউনিয়ন গুলোতে চেয়ারম্যান পদে ক্ষমতাসীন দলের নৌকা প্রত্যাশী একাধিক প্রার্থী থাকায় দলীয় বিভাজন সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। এছাড়া তফসিল ঘোষনার ক’মাস আগ থেকেই স্থানীয় প্রেসক্লাব ও সাংবাদিক ফোরামে সাংবাদিকদের সাথে মতবিনিময়, সামাজিক অনুষ্ঠান কিংবা পোষ্টার ছাপিয়ে নির্বাচনে নিজের প্রার্থীতা ঘোষনা করেছেন দলের একাধিক প্রার্থী।




অপরদিকে স্থানীয় সরকার পরিষদ নির্বাচনে বিএনপি হাই কমান্ড অংশ না নেয়ার কথা বললেও ঘরে বসে নেই বিএনপি’র স্বতন্ত্র মোড়কে নির্বাচনে অংশগ্রহনেচ্ছুক প্রার্থীরা। বিএনপি’র একাধিক প্রার্থী রয়েছে ইউনিয়ন চেয়ারম্যান পদের প্রতিদ্বিদ্বতায়। বিএনপি’র অনেক প্রার্থী ইতোমধ্যে স্বতন্ত্র মোড়কে নির্বাচনে অংশ নেয়ার ঘোষনা দিয়েছেন।

উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো: আবদুর রশিদ জানান, তৃতীয় ধাপে কলাপাড়ার চাকামইয়া, টিয়াখালী ও নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ২৫ নভেম্বর মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ, ২৯ নভেম্বর বাছাই, ৬ ডিসেম্বর প্রত্যাহারের শেষ তারিখ এবং ২৩ ডিসেম্বর ভোট গ্রহনের তারিখ।

এরমধ্যে টিয়াখালী ইভিএম পদ্ধতিতে এবং চাকামইয়া ও নীলগঞ্জ ইউনিয়নে ব্যালট পেপারে ভোট অনুষ্ঠিত হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!