ইউপি নির্বাচনে কেরামত হাওলাদার বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে-সংবাদ সম্মেলনে অভিযোগ | আপন নিউজ

শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:১৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে ধান কাটতে বাঁধা দেয়ায় চার নারীসহ পাঁচজনকে কু’পি’য়ে জ’খ’ম গলাচিপায় উৎপাত বেড়েছে ভূমিদস্যুদের,জোরপূর্বক কৃষকের জমির ধান কেটে নেয়ার অভিযোগ কলাপাড়ায় মোয়াজ্জেম রুস্তম জমাদার চিকিৎসাবিহীন বাড়িতে অবহেলায় দিন কাটাচ্ছেন কলাপাড়ায় মহাসড়কে মাইক্রোবাস উল্টে দুই পর্যটক আ’হ’ত কলাপাড়ায় অ্যাডভোকেট জেড এম কাওছার নোটারি পাবলিক হিসেবে নিয়োগপ্রাপ্ত পর্যটক সেজে অটোরিকশা ছিনতাইকারী চক্রের ৭ সদস্য গ্রেপ্তারের পর কারাগারে কলাপাড়ায় কৃষকের ১২ হাজার তরমুজের চারা নষ্ট; কৃষক ফরিদের স্বপ্ন ভেঙে চুরমার কলাপাড়ায় স্কুলের গেটের তালা ভেঙে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করলেন ইউএনও নিউইয়র্কে মেয়র জোহরান মামদানির উত্তরসূরি হিসেবে কলাপাড়ার মেরী জোবাইদা কমার্স মানে নিজের ভবিষ্যতের উপর নিয়ন্ত্রণ নেয়া
ইউপি নির্বাচনে কেরামত হাওলাদার বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে-সংবাদ সম্মেলনে অভিযোগ

ইউপি নির্বাচনে কেরামত হাওলাদার বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে-সংবাদ সম্মেলনে অভিযোগ

আপন নিউজ অফিসঃ তৃণমূলের ভোটে নৌকা প্রতীকের পছন্দের শীর্ষে থাকা চাকামইয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ মকবুল হোসেনের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে। বুধবার সকাল ১১টায় কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন মকবুল হোসেনের ছেলে মোঃ ফেরদৌস।




লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, তার বাবা তৃণমূলের ভোটে শীর্ষে থাকায় ঈর্ষান্বিত হয়ে বর্তমান চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির কেরামত এর স্ত্রী হোসনেয়ারা বেগম মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিভিন্ন ধরনের মিথ্যা অভিযোগ উত্থাপন করেন।

মোঃ ফেরদৌস বলেন, হুমায়ুন কবির কেরামত ভিজিএফের ৫৮০কেজি চাল আত্মসাতের অভিযোগে এক সহযোগীসহ গ্রেফতার হয়েছেন। ওই অভিযোগে তাকে চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। এসব কারণে আওয়ামী লীগের সাধারণ নেতা-কর্মীরা তাকে প্রত্যাখ্যান করেছে। এ ছাড়া উপজেলা চেয়ারম্যান নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের বিরোধিতা করায় তাঁকে দল থেকেও বহিষ্কার করা হয়েছে। তাই কেরামত হাওলাদার বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে। মিথ্যা অপপ্রচার করা হচ্ছে। তাঁরা এসব ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানান।

এসময় চাকামইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব আলী হাওলাদার, সাংগঠনিক সম্পাদক খোকন গাজীসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!