কলাপাড়ায় গনপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন
কলাপাড়ায় গনপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কলাপাড়ায় গনপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপন নিউজ অফিসঃ ‘সম্প্রীতির সমৃদ্ধ জাতি গঠনে আধুনিক জ্ঞান ও কর্মশক্তিতে বলীয়ান শিক্ষা’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় গনপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।




শনিবার সকাল দশটায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) কলাপাড়ার আয়োজনে উপজেলা পরিষদ থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কলাপাড়া প্রেসক্লাবের সম্মুখ্যে আলোচনা সভায় মিলিত হয়।

এসময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, আইডিইবির উপজেলা শাখার সাধারন সম্পাদক প্রকৌশলী রাইসুল ইসলাম, ইসমাইল তালুকদার পলিটেকনিক ইনষ্টিটিউটের অধ্যক্ষ আবু সালেহ, পায়রা বন্দরের প্রকৌশলী শহিদুল ইসলাম ও সরকারী খেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল হক প্রমুখ।

সমাবেশে বক্তারা, ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সকে ৩ বছরে রুপান্তর না করা, ইমারত নির্মান বিধিমালা ২০০৮ ও বিল্ডিং কোড ২০২০ বিধিমালার জনস্বার্থবিরোধী ধারা উপধারা সংশোধন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ইনক্রিমেন্ট পদোন্নতী কোটা উন্নতি করন, বেতন ও পদবি নির্ধারন , পলিটেকনিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক স্বল্পতা, ল্যাব, শ্রেনী কক্ষ এবং শিক্ষকদের পদোন্নতি ও বেতন ভাতা বৃদ্ধির দাবি জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!