বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
কলাপাড়ায় দরিদ্র সহায়ক কৌশল ও পয়ঃবর্জ্য ব্যবস্থাপনানীতি বিষয়ক প্রশিক্ষণ

কলাপাড়ায় দরিদ্র সহায়ক কৌশল ও পয়ঃবর্জ্য ব্যবস্থাপনানীতি বিষয়ক প্রশিক্ষণ

আপন নিউজ অফিসঃ কলাপাড়া পৌরসভার দরিদ্র সহায়ক কৌশল ও পয়ঃবর্জ্য ব্যবস্থাপনানীতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে প্রাক্টিক্যাল এ্যাকশন এর আয়োজনে কলাপাড়া পৌরসভার হল রুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। পৌরসভার প্যানেল মেয়র মো.হুমায়ুন কবির’র সভাপতিত্বে প্রশিক্ষণ কার্মশালা পরিচালনা করেন, প্রাক্টিক্যাল এ্যাকশন’র পৌরসভার সমন্বয়কারি কর্মকর্তা প্রদীপ চন্দ্র কর্মকার।




প্যানেল মেয়র মো.হুমায়ুন কবির তার বক্তব্য বলেন, কলাপাড়া পৌরসভা পয়ঃবর্জ্য ব্যবস্থার জন্য একটা উদ্যোগ গ্রহন করা হবে, সেক্ষেত্রে প্রাক্টিক্যাল এ্যাকশন যেন টেকনিক্যাল সহযোগিতা করে।

এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার সচিব মো.হুমায়ুন কবির, কলাপাড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী দ্রুবলাল দত্ত বনিক, উত্তরণ প্রতিনিধি মো.হাসিব উজ জামান, পৌরসভার কাউন্সিলর, পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীগন। পৌরসভায় নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সিমাভীর আর্থিক সহযোগিতায় ওয়াই ওয়াশ এসডিজি এক্সটেন প্রোগ্রাম ইন বাংলাদেশ এর আওতায় প্রাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশ, উত্তরণ এবং হোপ ফর দি পুওরেস্ট যৌথ সহযোগিতায় “পানি স্যানিটেশন এবং হাইজিন বিষয়ক টেকশই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন কার্যক্রম”শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের মাধ্যমে নারী,শিশু, কিশোর-কিশোরী ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্টির অংশগ্রহন, চাহিদা সৃষ্টি ও সেবা প্রদান, সংশ্লিষ্ট সরকারী ও বেসরকারী খাতকে সম্পৃক্ত করার মাধ্যমে টেকসই ও সবার জন্য পানি স্যানিটেশন ও হাইজিন সেবার মান নিশ্চিত করনে কাজ করছে।

প্রশিক্ষণ কর্মশালায় পৌরসভার দরিদ্র সহায়ক কৌশল ও পয়ঃবর্জ্য ব্যবস্থাপনানীতি বিষয়ে আলোচনা করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!