যশোরের বেনাপোলে মাদকসহ আটক-২ | আপন নিউজ

শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ’গু’নে পু’ড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষ’য়’ক্ষ’তি প্রায় ৪৮ লাখ টাকা কলাপাড়ায় ৩০০ গ্রাম গাঁ’জা উ’দ্ধা’র, যুবক আ’ট’ক
যশোরের বেনাপোলে মাদকসহ আটক-২

যশোরের বেনাপোলে মাদকসহ আটক-২

মোঃ জসীম উদ্দীন,শার্শাঃ যশোরের বেনাপোল পোর্ট থানাধীন বোয়ালিয়া গ্রাম থেকে রবিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৯ টার সময় ১৪৮ বোতল ফেনসিডিল ও একটি ইজিবাইক সহ দুই জনকে আটক করেছে পুলিশ।




আটককৃতরা হলেন, বেনাপোলের হায়দার আলীর ছেলে শামিম হোসেন (২১) ও একই এলাকার আলমগীর ভূইয়ার ছেলে রাজীব ভূইয়া (২৫)।

পুলিশ জানান, মাদক পাচারের গোপন তথ্য পুলিশের কাছে ছিল, এমন গোপন তথ্যের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার এসআই রোকনুজ্জামান সঙ্গীয় ফোর্স সহ বেনাপোল পোর্ট থানাধীন বোয়ালিয়া গ্রামে অভিযান চালিয়ে ১৪৮ বোতল ফেনসিডিল ও একটি ইজিবাইক সহ তাদের আটক করে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মামুন খান জানান, আটকদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে। তাদেরকে যশোর আদালতে পাঠানো হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!