সোমবার, ২৭ Jul ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ভূমি নিয়ে দীর্ঘ বিরোধ: আদালতের রায় গোপনের অভিযোগে সংবাদ সম্মেলন আমতলীতে জমি লিখে দিতে রাজি না হওয়ায় মাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে তাড়িয়ে দেয়ার অভিযোগ পায়রার ৩য় কার্যনির্বাহী কমিটি গঠনঃ সভাপতি মোঃ রফিকুল, সাধারণ সম্পাদক দ্বীপ ঢালী কলাপাড়ায় চেতনানাশক স্প্রে করে ব্যবসায়ীর বাড়িতে চু-রি, নগদ টাকা ও স্বর্ণালংকার লু-ট কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় চু’রি’র অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালংকার চু-রি কলাপাড়ার ৫ শ্রমিককে ঢাকায় তিন দিন আ’ট’কে নি’র্যা’ত’নে’র অভিযোগ, আ’ট’ক-৩ আমতলীতে স্বামীর পরকিয়ার বলি স্ত্রী; হাসপাতালে মরদেহ রেখে পালালো স্বামী ও তার স্বজনরা কলাপাড়ায় ১১ বছরের শিশুকে ধ’র্ষ’ণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রে’ফ’তা’র কলাপাড়ায় অনিয়মের তদন্তে সরকারি কর্মকর্তাকে বাঁধা বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতার স্বীকৃতি: কলাপাড়ায় ৪ পরিবারকে সম্মাননা
কলাপাড়ায় মোটরসাইকেল পথরোধ করে হামলা, মারধর ও ছিনতাই

কলাপাড়ায় মোটরসাইকেল পথরোধ করে হামলা, মারধর ও ছিনতাই

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচনের বিরোধের জের ধরে মোটরসাইকেল পথরোধ করে হামলা চালিয়ে মাসুম বিল্লাহ (৩৫) কে মারধর করে নগদ টাকা ছিনতাই’র ঘটনা ঘটেছে। তাকে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করেন।

উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের পূর্ব মধুখালী গ্রামে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ ঘটনা ঘটেছে।




আহত মাসুম বিল্লাহ জানান, পূর্ব মধুখালী মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচনে ওই স্কুলের সহকারী শিক্ষক আখতারুজ্জামান এর সাথে ঝগড়া হয়। আকতার কলাপাড়া থানায় জানালে পুলিশ এসে শান্তিপূর্ণ সমাধানের জন্য থানায় আসতে বলেন। তাই শান্তিপূর্ণ সমাধানের জন্য সন্ধ্যায় থানার উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে আসছিল। এমন সময় বাইশাখলা ব্রিজ সংলগ্ন এলাকায় মোটরসাইকেলটি পথ রোধ করে হারুন মোল্লার নেতৃত্বে ৪ জন আমাকে মারধর করে। তিনি আরও জানান, জমির দলিল রেজিস্ট্রেশন করার জন্য সাথে থাকা নগদ ৪ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনা শুনে কলাপাড়া থানার ওসি মো. জসীম, ওসি (তদন্ত) মো. আসাদুর রহমান কলাপাড়া হাসপাতালে গিয়ে মাসুম বিল্লাহর বক্তব্য নেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!