কলাপাড়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল ড্রাইভার ও যাত্রী আহত | আপন নিউজ

শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে ৩৫ হাজার টাকার বৈদ্যুতিক তার চু/রি কলাপাড়ায় আক্কাসকে ই-হুইল উপহার, মানবিক দৃষ্টান্ত অভি বিশ্বাস পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন
কলাপাড়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল ড্রাইভার ও যাত্রী আহত

কলাপাড়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল ড্রাইভার ও যাত্রী আহত

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল’র ড্রাইভার নাসির খান (৪০) ও যাত্রী রবিউল (২০) আহত হয়েছে।

সোমবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় কলাপাড়া- আমতলী মহাসড়কের রজপাড়া স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, কলাপাড়া থেকে গলাচিপার উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে ড্রাইভার নাসির যাত্রী নিয়ে  রওনা দেন। এমন সময় মহাসড়কের রজপাড়া স্থানে বরিশাল থেকে আসা বরিশাল মেট্রো-ব-১১-০১২৭ বাসটি মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে দুইজনই আহত হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক মোটরসাইকেল’র ড্রাইভার নাসির’কে কলাপাড়া হাসপাতালে ভর্তি ও যাত্রী রবিউল (১৮) কে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

স্থানীয়দের ধাওয়ায় বাসটি কলাপাড়া বাস কাউন্টারে রেখে বাসের ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়।

কলাপাড়া থানার ওসি মো. জসীম বলেন, ঘটনা শুনে সাথে সাথে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!