রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় অনিয়ম; প্রভাষক কাওসারুল কারাগারে

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় অনিয়ম; প্রভাষক কাওসারুল কারাগারে

সঞ্জিব দাস, গলাচিপাঃ পটুয়াখালীতে উপ-খাদ্য পরিদর্শক পদে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে আটক গলাচিপা সরকারি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মো. কাওসারুল আলম (৩৫) বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন বাদী হয়ে মামলাটি করেন।

শনিবার সকালে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার অনুষ্ঠেয় উপ-খাদ্য পরিদর্শক পদে নিয়োগ পরীক্ষায় পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে শিমু আক্তার নামে এক পরীক্ষার্থীর কাছে ইলেকট্রনিক ডিভাইস পাওয়া যায়। বিষয়টি কেন্দ্রে দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানালে তিনি আইনগত ব্যবস্থা গ্রহণ করেন।পরে পুলিশ শিমু আক্তারের স্বীকারোক্তি অনুযায়ী অন্য পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন এবং তারাও ঘটনার সঙ্গে জড়িত থাকার স্বীকারোক্তি দিলে ওইদিন রাতে পুলিশ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে।

গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবির বলেন, কাওসারুলের বিষয়টি আমি শুনেছি তাৎক্ষনিক সভাপতি পদে সরকারি প্রতিনিধি উপজেলা নির্বাহী অফিসারকে জানিয়েছি। তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার বলেন, সরকারি নীতিমালা অনুযায়ী অবশ্যই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পটুয়াখালী সদর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, নারীসহ আটক ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়। এ ঘটনায় আর কেউ সম্পৃক্ততা আছে কি না তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!