মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
আমতলীতে ইউপি সদস্যদের সনদ বিতরন

আমতলীতে ইউপি সদস্যদের সনদ বিতরন

আপন নিউজ প্রতিবেদন,আমতলীঃ আমতলী উপজেলার সাত ইউনিয়ন পরিষদের ৮৪ জন নারী-পুরুষ সদস্যকে ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিতকরণ কোর্সের সমাপনী দিনে সনদ বিতরন করা হয়েছে। প্রধান অতিথি বরগুনা জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান এ সনদ বিতরন করেন।

জানাগেছে, জাতীয় স্থানীয় সরকার ইনষ্টিটিউট (এনআইএলজি) আমতলী উপজেলার সাতটি ইউনিয়নের ৮৪ জন নারী-পুরুষ ইউপি সদস্যদের ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিতকরণ কোর্সের আয়োজন করেন। তিন দিনব্যাপী এ অবহিতকরণ কোর্স বুধবার শেষ হয়।

সমাপনী দিন বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি বরগুনা জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান সনদ বিতরন করেন। ইউএনও একেএম আব্দুল্লা বিন-রশিদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান, সহকারী কমিশনার (ভুমি) মোঃ নাজমুল ইসলাম, ওসি একেএম মিজানুর রহমান ও নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সরদারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম, সমাজসেবা অফিসার মোঃ মঞ্জুরুল হক কাওসার, ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, মোঃ আখতারুজ্জামান বাদল খান, মোঃ বোরহান উদ্দিন মাসুম তালুকদার, মোঃ রফিকুল ইসলাম রিপন, মোঃ আসাদুজ্জামান মিন্টু মল্লিক, সোহেলী পারভীন মালা, অ্যাডভোকেট এইচএম মনিরুল ইসলাম মনি ও ইউপি সদস্য নাশির উদ্দিন মোল্লা ও তামান্না বেগম প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!