কলাপাড়ায় তিন বোনের নাম ওয়ারিশ সনদ থেকে বাদ দিয়ে টাকা নেয়ার অভিযোগ | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কলাপাড়ায় তিন বোনের নাম ওয়ারিশ সনদ থেকে বাদ দিয়ে টাকা নেয়ার অভিযোগ

কলাপাড়ায় তিন বোনের নাম ওয়ারিশ সনদ থেকে বাদ দিয়ে টাকা নেয়ার অভিযোগ

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় তিন বোনের নাম ওয়ারিশ সনদ থেকে বাদ দেয়া হয়েছে। শুধু তাই নয়, ধানখালী ইউনিয়নের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন তালুকদার, মহিলা মেম্বার কহিনুর ও সনাক্ত কারী দফাদারের সই জাল করা হয়েছে। ইউনিয়ন পরিষদের ভুয়া স্মারক নম্বর ব্যবহার করে জমি অধিগ্রহণের চার লাখ ৯৮ হাজার ৩১৮ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

কলাপাড়া উপজেলার লোন্দা গ্রামের মায়া বেগম তার আপন ভাই দুলাল গাজীর বিরুদ্ধে এমন অভিযোগ দিয়েছেন। পটুয়াখালীর জেলা প্রশাসকের কাছে দেয়া লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, লোন্দা মৌজার তাদের পৈত্রিক জমি অধিগ্রহণ করা হয়েছে। যার  এল এ কেস নম্বর ১৩/২০১৬-১৭, এওয়ার্ড ক্রমিক নম্বর ১০০৯। তার বাবা সেরজন গাজীর মৃত্যুতে দুই ভাই ও তিন  বোন ওয়ারিশ বিদ্যমান রয়েছেন।

তিনি জানান, আমরা আমাদের ক্ষতিপুরনের টাকা উত্তোলনের জন্য আবেদন করি।যার মিস কেস নম্বর ৩০২২/২০১৯-২০। কিন্তু মায়া বেগম জানান, তারা মহিলা বিধায় অফিসে তেমন যোগাযোগ করতে পারেন নি। এ সুযোগে তিন বোনকে ওয়ারিশ থেকে বাদ দিয়ে দুলাল গাজী ও মোকলেচ গাজী নিজেদের একমাত্র ওয়ারিশ দেখিয়ে আলাদাভাবে পেমেন্ট মিসকেস দাখিল করে। যার নম্বর ৪৫৪০/২০২০-২১। এই কেস দাখিল করে সমুদয় চার লাখ ৯৮ হাজার ৩১৮ টাকা উত্তোলন করে নেয়। এক্ষেত্রে অফিসে আগে দাখিল করা মিসকেস আড়ালে রাখা হয়েছে। বিষয় টি জানতে পেরে জিজ্ঞেস করলে তারা অস্বীকার করেন। বর্তমানে এ বিষয় প্রতিকার এবং টাকা পাওয়ার জন্য পটুয়াখালী জেলা প্রশাসকের কাছে আবেদন করেন মায়া বেগম।

উপজেলার ধানখালী ইউনিয়ন চেয়ারম্যান রিয়াজ উদ্দিন তালুকদার জানান, তিন বোনকে বাদ দিয়ে যে ওয়ারিশ সনদ দাখিল করা হয়েছে সেখানে তাদের সই জাল করা হয়েছে। একই বক্তব্য দিয়েছেন শণাক্তকারী মহিলা মেম্বার কহিনুর এবং দফাদার আঃ রহিম। এছাড়া অভিযুক্ত মোকলেচ গাজী জানান, তিনিও কোন টাকা পাননি। জালিয়াতি করে আমিসহ আমার তিন বোনের সকল টাকা  দুলাল গাজী ও শামিম তুলে নিয়েছে। দুলাল গাজীকে এ সংক্রান্ত বিষয় বহুবার মোবাইল করেও পাওয়া যায় নি। বর্তমানে বি ত মায়া বেগম পৈত্রিক সম্পত্তির অধিগ্রহনের টাকা পাওয়া এবং হাতিয়ে নেয়ার প্রতিকার চেয়ে ঘুরছেন দ্বারে দ্বারে।

পটুয়াখালী জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মোঃ আল ইমরান জানান, এ সংক্রান্ত কোন অভিযোগ তার কাছে পৌঁছেনি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!