কলাপাড়ায় দুই চেয়ারম্যান প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সন্মেলন | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন
কলাপাড়ায় দুই চেয়ারম্যান প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সন্মেলন

কলাপাড়ায় দুই চেয়ারম্যান প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সন্মেলন

চঞ্চল সাহা, আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে টিয়াখালী ইউনিয়নের দুই চেয়ারম্যান প্রার্থী একে অপরকে দোষারোপ করে পৃথক দু’টি সংবাদ সন্মেলন করেছে। স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে বৃহস্পতিবার বেলা ১১ টার বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সৈয়দ মশিউর রহমান শিমু এ সংবাদ সন্মেলন করেন। অপরদিকে, বুধবার সন্ধ্যা ৭ টার দিকে একই প্রেসক্লাবে বাংলাদেশ ছাত্রলীগ কলাপাড়া উপজেলা শাখার সাবেক সভাপতি ও টিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো.মাহমুদুল হাসান সুজন মোল্লা অপর একটি সংবাদ সন্মেলন করেছেন।

নৌকা প্রতীকের প্রার্থী সৈয়দ মশিউর রহমান শিমু তার লিখিত বক্তব্যে বলেন, তার পিতা সৈয়দ আকতারুজ্জামান কোক্কা ও তার পিতামহ সৈয়দ আবুল হাসেম সহ তিনি দীঘ বছর টিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে মানষের সুখে,দুঃখে পাশে ছিলেন। ৮ ডিসেম্বর মাহমুমুল হাসান সুজন মোল্লা যে অভিযোগ এনে সংবাদ সন্মেলন করেছে তা মিথ্যা এবং বানোয়াট। তিনি নৌকা প্রতীকের নিশ্চিত বিজয় দেখে এবং তার প্রতীক আনারসের পাশে মানুষ না থাকায় তার সমর্থকরা বিশৃংখলা করে আসছে। তারা রাতে কালো টাকা নিয়ে নির্বাচনকে প্রভাবিত করতে চাইছে। তারা শেখ হাসিনার দেয়া সিদ্ধান্ত কে উপেক্ষা করেছে । এছাড়া বহিরাগতদের এলাকায় প্রবেশ করিয়ে ভোটারদের মধ্যে বিভ্রান্তির চেষ্টা করছে।

অপরদিকে, স্বতন্ত্র প্রার্থী ও আনারস প্রতীকের প্রার্থী মো.মাহমুদুল হাসান সুজন মোল্লা তার সংবাদ সন্মেলনে নৌকা প্রতীকের প্রার্থী সৈয়দ মশিউর রহমান শিমুকে দায়ী করে বলেন’ আনারস প্রতীকের নির্বাচনী প্রচার-প্রচারনা বন্ধ করে দেয়ার জন্য তার সমর্থকদের মারধর, প্রচার মাইক ভাংচুর, মেমোরি কার্ড ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়া সহ সরকারের সুনাম নষ্ট করে আসছে। ইতিমধ্যে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে হাতুরী, রামদা ,বগি দিয়ে হামলা হুমকি-ধামকি অব্যাহত রেখেছেন।

এছাড়া ভোটারদের মধ্যে ভীতির সৃষ্টি করেছেন। তিনি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!