কলাপাড়ায় নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে সংর্ঘষ ; আহত-৫ | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন
কলাপাড়ায় নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে সংর্ঘষ ; আহত-৫

কলাপাড়ায় নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে সংর্ঘষ ; আহত-৫

আপন নিউজ অফিসঃ কলাপাড়ার চাকামইয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী হুমায়ুন কবির ও স্বতন্ত্র প্রার্থী মজিবর রহমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার (১১ ডিসেম্বর) রাত ৮ টার দিকে বেতমোর হাই স্কুল মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

কলাপাড়া থানা পুলিশের সহযোগিতার স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রনি ফকির (৪০), সাবেক ইউপি সদস্য হারুন মীর (৪০), গোরাম মোস্তফা (২৭), হাসিব (২৮), হাসান গাজী (৩৫) কে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসে।

এদের মধ্যে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় রনি ফকির ও হারুন মীরকে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করেন কর্মরত চিকিৎসক। বাকিদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হুমায়ুন কবির নৌকার প্রতীকের উঠান বৈঠক শেষে মিছিলসহকারে বাজারের দিকে যাচ্ছিল। এমন সময় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!