কলাপাড়ায় পাথর বোঝাই ট্রলিচাপায় চালক নিহত | আপন নিউজ

শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে ৩৫ হাজার টাকার বৈদ্যুতিক তার চু/রি কলাপাড়ায় আক্কাসকে ই-হুইল উপহার, মানবিক দৃষ্টান্ত অভি বিশ্বাস পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন
কলাপাড়ায় পাথর বোঝাই ট্রলিচাপায় চালক নিহত

কলাপাড়ায় পাথর বোঝাই ট্রলিচাপায় চালক নিহত

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় পাথরবোঝাই ট্রলির লোহার দণ্ড ভেঙে যাওয়ায় ট্রলিচাপায় মো. রাকিবুল প্যাদা (২০) নামের এক চালক নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিকালে উপজেলার লালুয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামে নির্মাণাধীন পায়রা বন্দরের প্রথম জেটি এলাকায় পাথর সরবরাহ করার সময় এ দুর্ঘটনা ঘটেছে।

দুর্ঘটনার পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কলাপাড়া থানার পুলিশ হাসপাতালে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তবে পরিবারের কোন অভিযোগ দায়ের না করলে লাশ স্বজনদের কাছে হস্তান্তরের বিষয়টি জানিয়েছেন কলাপাড়া থানা পুলিশ।

নিহত রাকিব পার্শ্ববর্তী আমতলী উপজেলার পাতাকাটা গ্রামের জাহাঙ্গীর প্যাদার ছেলে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!