কলাপাড়ায় তিন পৌর কাউন্সিলর ভোট চাইলেন টিউবওয়েল মার্কায় | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত
কলাপাড়ায় তিন পৌর কাউন্সিলর ভোট চাইলেন টিউবওয়েল মার্কায়

কলাপাড়ায় তিন পৌর কাউন্সিলর ভোট চাইলেন টিউবওয়েল মার্কায়

 

আপন নিউজ অফিসঃ কলাপাড়া পৌরসভার তিন কাউন্সিলর টিয়াখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ডের টিউবওয়েল মার্কার ভোট চাইলেন।বৃহস্পতিবার সন্ধায় নাচনাপাড়া গ্রামের কারিতাস সাইক্লোন সেল্টার মাঠে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মো.শাহআলম খানের সভাপতিত্বে এ উঠান বৈঠকে বক্তব্য রাখেন কলাপাড়া পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর জাকি হোসেন জুকু, ১নং ওয়ার্ড কাউন্সিলর মো.তারেকুজ্জামান তারেক, ৪,৫ ও ৬ নং ওয়ার্ড নারী কাউন্সিলর রোজিনা আক্তার।

বক্তব্যে তারা বারবার নির্বাচিত ১ নং ওয়ার্ডের টিউবওয়েল মার্কার প্রার্থীর পক্ষে জনগনের কাছে ভোট চান।

ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আজিজ ফরাজীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ১নং ওয়ার্ডের টিউবওয়েল মার্কার প্রার্থী মো.সোবাহান বিশ্বাস, প্রর্থীর ছোট বোন মোমেলা বেগম ও প্রর্থীর ছোট ছেলে মো.মোহন বিশ্বাস, সমর্থক রহমান বিশ্বাস, মালেক আক্তার খাদিজা, মো.নান্টু মিয়া, মো.আলম প্রমূখ সহ আরো অনেকে।

উঠান বৈঠকে ১ নং নাচনাপাড়া ওয়ার্ডের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ, এই ওয়ার্ডে ভোটার সংখ্যা ১৬’শ ৮১। আর এ ইউনিয়নের আগামী ২৬ ডিসেম্বর ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!