শহীদ আলাউদ্দিন স্মরনে কলাপাড়ায় শোক র‌্যালী, স্মরন সভা | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত
শহীদ আলাউদ্দিন স্মরনে কলাপাড়ায় শোক র‌্যালী, স্মরন সভা

শহীদ আলাউদ্দিন স্মরনে কলাপাড়ায় শোক র‌্যালী, স্মরন সভা

চঞ্চল সাহাঃ কলাপাড়ায় শহীদ আলাউদ্দিন স্মরনে স্মরন সভা ও শোক র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টার দিকে আলাউদ্দিন স্মৃতি সংসদের উদ্যোগে মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে স্মরন সভা অনুষ্ঠিত হয়। এর আগে এক শোকর‌্যালী মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে থেকে বের হয়ে পৌরশহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে। আলোচনা সভার শুরুতে এক মিনিট নিরবতা পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন, শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদ কলাপাড়া উপজেলা শাখার সভাপতি অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মো.আবুল হোসেন।

এ সময় আলাউদ্দিনের স্মৃতিচারন করে বক্তব্য দেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি ড.শহিদুল ইসলাম বিশ্বাস, অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুল মজিদ খান, মুক্তিযোদ্ধা হাবিবুল্ল্হা রানা, কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক সৈয়দ শওকত হোসেন সানু, সহকারী অধ্যাপক চঞ্চল সাহা, প্রধান শিক্ষক শাহ্সুজা, তায়েব মাঈনুদ্দিন তোহা।

অনুষ্ঠান পরিচালনা করেন, শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদের সাধারন সম্পাদক কমরেড নাসির তালুকদার। অনুষ্ঠানে বক্তারা, লেবুখালী সেতুকে শহীদ আলাউদ্দিনের নামে নামকরন সহ কলাপাড়া পৌরশহরের একটি সড়ক শহীদ আলাউদ্দিনের নামে নামকরনেরও দাবী জানান।

উল্লেখ্য, শহীদ আলাউদ্দিন ১৯৬৯ সালের ২৮ জানুয়ারী বরিশাল সদর রোড এলাকায় পাকিস্তানী ইপিআরের গুলিতে গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ সময় সে বরিশাল এ কে স্কুলের দশম শ্রেনীর ছাত্র ছিল। তাঁর বাড়ী কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হাজীপুর গ্রামে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!