সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
আপন নিউজ অফিসঃ পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মো. মহিব্বুর রহমান মহিব এর সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন সাংবাদিক ফোরামের নেতৃত্বদের।
মঙ্গলবার (০১ফেব্রুয়ারি) রাত ৯ টায় পৌর শহরের তাঁর নিজ বাসভবনে এই শুভেচ্ছা বিনিময় করেন।
পরে আগামী শুক্রবার ৪ ফেব্রুয়ারি কলাপাড়া সাংবাদিক ফোরামের অনুষ্ঠিতব্য দ্বি-বার্ষিক সম্মেলন ও বনভোজনে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।
এসময় উপস্থিত, কলাপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, কলাপাড়া সাংবাদিক ফোরামের সভাপতি মাওলানা আসাদুজ্জামান ইউসুফ, সাধারণ সম্পাদক এস এম আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক মো. নুরুল আমিন ও সদস্য দৈনিক আইন বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি এ্যাড. জেড এম কাওছার প্রমূখ। এসময় তিঁনি
কলাপাড়া সাংবাদিক ফোরামের অনুষ্ঠিতব্য দ্বি-বার্ষিক সম্মেলন ও বনভোজনের আমন্ত্রণ গ্রহণ করেন এবং ফোরামের সদস্যদের পাশে থাকার আশ্বাস দেন।
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com
Leave a Reply