কলাপাড়ায় যুবক মনসুরের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার | আপন নিউজ

শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে ৩৫ হাজার টাকার বৈদ্যুতিক তার চু/রি কলাপাড়ায় আক্কাসকে ই-হুইল উপহার, মানবিক দৃষ্টান্ত অভি বিশ্বাস পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন
কলাপাড়ায় যুবক মনসুরের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

কলাপাড়ায় যুবক মনসুরের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

আপন নিউজ অফিস।। কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের পাঁচজুনিয়া গ্রাম থেকে যুবক মনসুর মোল্লার (২২) গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার দুপুরে কলাপাড়া থানা পুলিশ মনসুর মোল্লার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠিয়েছে।

কলাপাড়া থানার ওসি মোঃ জসীম জানান, বৃহস্পতিবার সকালে মনসুরকে বাড়িতে রেখে তার মা পাশের গ্রাম দেবপুরে তার খালার বাড়িতে বেড়াতে যায়। রাত আড়াইটার দিকে নিহত যুবকের মা শোভা বেগমের ফোনে অচেনা এক নারী মোবাইল কলে জানান তার ছেলে গলায় ফাঁস দিয়েছে। গভীর রাতে ছেলের মৃত্যুর খবর পেয়ে মা স্বজনদের জানান। তারা রাতে ঘরের জানালা দিয়ে মনসুরের ঝুলন্ত মৃতদেহ দেখতে পায়। খবর দেন পুলিশকে।

পুলিশ আরও জানান, মৃত মমিন মোল্লার ছেলে মনসুরের সাতদিন পরে সৌদি আরব যাওয়ার কথা। বিদেশ যাওয়ার সকল কাগজপত্র তৈরি করেছে। কিন্তু কি কারনে আত্মহত্যা করল তা তদন্ত করে দেখা হচ্ছে। আর ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন পাওয়া গেছে। মোবাইলটি লক খুলতে পারলে তার মধ্যে আত্মহত্যার কোন ভিডিও বা অন্য কোন তথ্য আছে কিনা তা জানা যাবে।

তবে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে যে নারী মনসুরের মাকে ফোন দিয়ে মৃত্যুর খবর জানিয়েছে তার সঙ্গে মৃত মনসুরের প্রেমের সম্পর্ক থাকতে পারে। ওই নারীকে খুঁজে বের করতে পারলে এ বিষয়টি জানা যাবে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!