কলাপাড়ায় মারামারি থামাতে এসে দিনমজুরি আলমগীরকে পিটিয়ে দাঁত ভেঙ্গে দিয়েছে | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত
কলাপাড়ায় মারামারি থামাতে এসে দিনমজুরি আলমগীরকে পিটিয়ে দাঁত ভেঙ্গে দিয়েছে

কলাপাড়ায় মারামারি থামাতে এসে দিনমজুরি আলমগীরকে পিটিয়ে দাঁত ভেঙ্গে দিয়েছে

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দিনমজুরি মো. আলমগীর হোসেন (৪০) কে পিটিয়ে দাঁত ভেঙ্গে দিয়েছে প্রতিবেশীরা।

এরআগে প্রতিবেশী জলিল খান (৪৫) ও তার ছেলে ছলেমা খান (২৫) কে পিটিয়ে জখম করা হয়েছে। তাদের রক্ষা করতে আসলে এমন ঘটনা ঘটে।

আহতদের স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে আলমগীরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করেন।

শুক্রবার মাগরিবের নামাজের আগে উপজেলার মহিপুর ইউনিয়নের নিজামপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

আহত জলিল খান জানান, পাশের বাড়ির বেগুন গাছ গরুতে খাওয়াকে কেন্দ্র করে সোহেল খান, সেজন খান, তানভির সহ ৫/৬ জন একজোট হয়ে লাঠি দিয়ে আমাকে ও আমার ছেলেকে পিটিয়ে জখম করে। এসময় তার প্রতিবেশী আলমগীর হোসেন তাদের রক্ষা করতে আসলে তাকে পিটিয়ে জখম করে দুইটি দাঁত ভেঙ্গে দেয়।
এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!