রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
আমতলী সরকারী কলেজে ভর্তিতে অতিরিক্ত টাকা আদায়

আমতলী সরকারী কলেজে ভর্তিতে অতিরিক্ত টাকা আদায়

আমতলী প্রতিনিধিঃ আমতলী সরকারী ডিগ্রী কলেজে একাদ্বশ শ্রেনীর ভর্তিতে অতিরিক্ত টাকা আদায় করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। দুই টাকার ছাপানো ভর্তি ফরমের মুল্য পাঁচ’শ টাকা। কলেজের ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা এমন অভিযোগ করেন। অতিরিক্ত টাকা আদায় বন্ধে কার্যকরাী ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন তারা।

জানাগেছে, আমতলী সরকারী ডিগ্রী কলেজের ৫’শ ৫০ জন নিশ্চায়ণকৃত শিক্ষার্থীদের একাদশ শ্রেনীর ভর্তি গত ১৯ ফেব্রুয়ারী শুরু হয়েছে। আগামী ২৪ ফেব্রুয়ারী শেষ হবে। এ ভর্তিতে কলেজ কর্তৃপক্ষ অতিরিক্ত টাকা আদায় করছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। সরকারীভাবে ভর্তিতে এক হাজার ৫’শ টাকা নির্ধারণ করা হলেও কলেজ কর্তৃপক্ষ দুই হাজার ৬’শ টাকা আদায় করছেন। ওই টাকার দুই হাজার এক’শ টাকার ব্যাংক রিসিভ দেয়া হয় কিন্তু ৫’শ টাকার রিসিভ দেয়া হচ্ছে না। শিক্ষার্থীরা আরো অভিযোগ করেন, দুই টাকার ছাপানো ভর্তি ফরমে ৫’শ টাকা আদায় করছেন কলেজ কর্তৃপক্ষ। অপর দিকে ২৪ ফেব্রুয়ারী কলেজ কর্তৃপক্ষ ম্যানুয়াল পদ্ধতিতে ভর্তির কার্যক্রম শুরু করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। ম্যানুয়াল পদ্ধতিতে ভর্তির জন্য তারা চার হাজার ২’শ টাকা ধায্য করেছেন। করোনাকালীন সময়ে অতিরিক্ত টাকা দিয়ে ভর্তিতে অভিভাবকদের হিমশীম খেতে হচ্ছে। অতিরিক্ত টাকা আদায় করায় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। দ্রুত অতিরিক্ত টাকা আদায় বন্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন।

ভর্তি হওয়া শিক্ষার্থী স্বজল, স্বর্ণা ও রুবিনা বলেন, সরকারীভাবে ভর্তির জন্য এক হাজার পাঁচ’শ টাকা ধায্য করা হলেও কলেজ কর্তৃপক্ষ দুই হাজার ছয়’শ টাকা আদায় করছেন। তারা আরো বলেন, এর মধ্যে দুই হাজার এক’শ টাকার ব্যাংকের রিসিভ দেয়া হয় বাকী পাঁচ’শ টাকার কোন রিসিভ দিচ্ছে না তারা।

ইসরাত জাহান বলেন, দুই টাকার ছাপানো ভর্তি ফরমের দাম নিচ্ছে পাঁচ’শ টাকা। এতো টাকা নেয়া মহাঅন্যায়।

মিরাজ বলেন, ম্যানুয়াল পদ্ধতিতে ভর্তির জন্য এসেছিলাম। এসে জানতে পারলাম চার হাজার দুই’শ টাকা ধায্য করা হয়েছে। এতো টাকা দিয়ে কিভাবে ভর্তি হবো তা ভাবছি?

অভিভাবক মোঃ লিটন মিয়া বলেন, কলেজ কর্তৃপক্ষ ভর্তিতে অতিরিক্ত টাকা আদায় করছে। অনেক অভিভাবকদের এতো টাকা দিয়ে ভর্তি করতে খুই সমস্যা হয়।

আমতলী সরকারী কলেজের একাদশ শ্রেনীর ভর্তি কমিটির আহবায়ক মোঃ ফজলুল হক বলেন, টিউটর শিক্ষক দিয়ে ক্লাস নিতে হবে বিধায় অতিরিক্ত টাকা নেয়া হচ্ছে।

আমতলী সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হোসেন আহম্মেদ বলেন, ২০১৪ সালের পরিপত্র অনুযায়ী অত্যাবশ্যকীয় ও উন্নয়ন ফি বাবদ কিছু টাকা নেয়া হচ্ছে। তিনি আরো বলেন, টিউটর শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ব্যাজ আইডি কার্ড বাবদ পাঁচ’শ টাকা নেয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদ বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বরিশাল শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক ড. মোঃ লিয়াকত হোসেন বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!