কলাপাড়ায় সরকারী খাল দখল মুক্ত করার দাবীতে মানববন্ধন,সমাবেশ | আপন নিউজ

শুক্রবার, ১৫ মে ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে ৩৫ হাজার টাকার বৈদ্যুতিক তার চু/রি কলাপাড়ায় আক্কাসকে ই-হুইল উপহার, মানবিক দৃষ্টান্ত অভি বিশ্বাস পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন
কলাপাড়ায় সরকারী খাল দখল মুক্ত করার দাবীতে মানববন্ধন,সমাবেশ

কলাপাড়ায় সরকারী খাল দখল মুক্ত করার দাবীতে মানববন্ধন,সমাবেশ

চঞ্চল সাহাঃ কলাপাড়ায় পৌরশহরের চিংগড়িয়া এলাকার জ্বীন খালটির বন্দোবস্ত বাতিল করে জনগনের জন্য উন্মুক্ত করার দাবীতে বৃহস্পতিবার (৩ মার্চ) বেলা ১১ টার দিকে ’নাগরিক উদ্যোগ’ কলাপাড়া শাখার আয়োজনে স্থানীয় সুরেন্দ্রমোহন চৌধুরী সড়কের মনোহরীপট্রিতে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি খেপুপাড়া শাখার সাধারন সম্পাদক কমরেড নাসির তালুকদারের সভাপতিত্বে এতে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, আ’লীগ উপজেলা শাখার সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান,ন্যাপ নেতা খান মতিউর রহমান ,উপজেলা আ’লীগের সহ-সাধারন মো.মঞ্জুরুল ইসলাম, প্রভাষক রফিকুল ইসলাম, খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আনোয়ার হোসেন, টিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো.মাহামুদুল হাসান সুজন মোল্লা, পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর খায়রুল হাসানাত খালিদ, হিন্দু বৌদ্ধ খৃীষ্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক উত্তম চন্দ্র দাস প্রমূখ।

বক্তারা বলেন’’ চিংগড়িয়ার খালটি একটি গুরুত্বপূর্ন খাল। এ খালের উপর টিয়াখালী এবং চিংগড়িয়ার শতশত কৃষক তাদের কৃষি কাজ নির্ভর করে। অবিলম্বে বন্দোবস্ত বাতিল এবং স্বাভাবিক পানি প্রবাহের ব্যবস্থা না করা হলে কঠোর কর্মসূচীর ঘোষনা দেবেন বলে তারা উল্লেখ করেন। অনুষ্ঠান পরিচালনা করে সিপিবি নেতা আতাজুল ইসলাম।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!