আমতলীতে হাইকোর্টের আদেশ অমান্য করে স্কুল কমিটি গঠন | আপন নিউজ

মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
গোল্ডেন ব্যাচ ২০০১, কলাপাড়া উপজেলা শাখার নতুন কমিটি গঠন কলাপাড়ায় ২৫ খাল লোনা পানিতে ভরেছে, স্লুইসগেট সংকটে কৃষকের দুর্ভোগ কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার
আমতলীতে হাইকোর্টের আদেশ অমান্য করে স্কুল কমিটি গঠন

আমতলীতে হাইকোর্টের আদেশ অমান্য করে স্কুল কমিটি গঠন

আমতলী প্রতিনিধিঃ হাইকোর্টের আদেশ অমান্য করে আমতলী উপজেলার ৭ নং চাউলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠন করে প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিন উপজেলা শিক্ষা অফিসে কমিটি জমা দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এমন অভিযোগ করেন সভাপতি প্রার্থী মোঃ ইসমাইল হোসেন। দ্রুত এ কমিটি গঠন প্রক্রিয়া বন্ধের দাবী জানিয়েছেন তিনি।

জানাগেছে, উপজেলার ৭ নং চাউলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনের জন্য গত বছর ১৮ ডিসেম্বর উপজেলা সহকারী শিক্ষা ও রিটানিং অফিসার মুহাম্মদ আনিসুর রহমান তফসিল ঘোষনা করেন। ২০ ডিসেম্বর মনোনয়ন পত্র গ্রহন এবং ২১ ডিসেম্বর মনোনয়ন পত্র জমা দেয়ার দিন ধার্য ছিল। তফসিল অনুসারে সভাপতি পদে মাওলানা মোঃ ইসমাইল হোসেন ও মোঃ হাবিবুর রহমান আকন মনোনয়ন পত্র দাখিল করেন। এর মধ্যে মোঃ ইসমাইল হোসেন কামিল (এমএ) এবং মোঃ হাবিবুর রহমান বিএ (¯œাতক) পাশ। রিটানিং অফিসার মুহাম্মদ আনিসুর রহমান সভাপতি প্রার্থী মোঃ ইসমাইল হোসেনের কাম্য যোগ্যতা না থাকার অভিযোগ তুলে তার মনোনয়ন পত্র বাতিল করে দেন। মনোনয়ন পত্র বাতিল করায় মোঃ ইসমাইল হোসেন গত ৩০ জানুয়ারী হাইকোর্টে তার মনোনয়নপত্র বাতিলের বৈধতা চালেঞ্জ করে মামলা দায়ের করেন। হাইকোর্টের দ্বৈত বেে র বিচারক মোঃ মামুনুর রহমান ও খন্দকার দিলারুজ্জামান তার মনোনয়ন পত্র বাতিল অবৈধ ঘোষনা করেন ছয় মাসের জন্য কমিটি গঠন প্রক্রিয়া স্থগিত এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চার সপ্তাহের মধ্যে মনোনয়নপত্র কেন বাতিল করা হয়েছে তার জানতে রুল নিশি জারি করেছেন। কিন্তু হাইকোর্টের আদেশ অমান্য করে স্কুলের প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিন গোপনে কমিটি গঠন করে প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিয়েছেন এমন অভিযোগ মোঃ ইসমাইল হোসেনের। দ্রুত কমিটি গঠন প্রক্রিয়া বন্ধের দাবী জানিয়েছেন তিনি।

সভাপতি প্রার্থী মোঃ ইসমাইল হোসেন বলেন, রিটানিং অফিসার মুহাম্মদ আনিসুর রহমান অবৈধ সুবিধা হাসিলের উদ্দেশ্য স্ব-প্রনোদিত হয়ে কাম্য যোগ্যতা না থাকার অভিযোগ তুলে আমার মনোনয়ন বাতিল করেছেন। আমি আমার মনোনয়ন পত্র বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেছি। হাইকোর্টের বিচারক কমিটি গঠন প্রক্রিয়া ছয় মাসের স্থগিতাদেশ দিয়েছেন। কিন্তু হাইকোর্টের আদেশ অমান্য করে প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিন হাবিবুর রহমানকে সভাপতি নির্বাচিত ঘোষনা করে কমিটি প্রাথমিক শিক্ষা অফিসে অনুমোদনের জন্য জমা দিয়েছেন।

৭ নং চাউল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল হোসেন বলেন, হাবিবুর রহমানকে সভাপতি নির্বাচিত করে কমিটি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিয়েছি।

রিটানিং অফিসার মুহাম্মদ আনিসুর রহমান বলেন, পরিপত্রে উল্লেখ আছে সভাপতি প্রার্থীকে বিএ ( ¯œাতক) পাশ হতে হবে কিন্তু মোঃ ইসমাইল হোসেন কামিল পাশ। পরিপত্রে সমমান উল্লেখ না থাকায় তার মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।

আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান বলেন, হাইকোর্টের আদেশ অনুসারে কমিটি গঠনের অনুমোদন স্থগিত করা হয়েছে। আদেশ অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!