আমতলীতে জাতির জনকের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন | আপন নিউজ

রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় পৃথক স্থানে দুই যুবকের ম’র’দে’হ উ’দ্ধা’র কলাপাড়ায় ঘরের ভেতর থেকে ১৮ বছরের যুবকের ম’র’দে’হ উ’দ্ধা’র কলাপাড়ায় ভাড়াটিয়া কক্ষে ঝুলন্ত অবস্থায় রাজমিস্ত্রির ম’রদে’হ উদ্ধার কলাপাড়ায় বাস-মোটরসাইকেল সং’ঘ’র্ষ: ছেলের মৃ’ত্যুর এক সপ্তাহ পর বাবারও মৃ’ত্যু আমতলীতে ১৮ ভোট কেন্দ্র ঝুকিপুর্ণ বরগুনা-১ আসনে পোষ্টার ছাড়া নির্বাচন পাঁচবার সাংসদ হয়েও বরগুনার উন্নয়ন হয়নি”- আমতলীতে নজরুল ইসলাম মোল্লা কলাপাড়ায় দুই রাখাইন পল্লীতে অভিযা’ন, ১০০ লিটার চো’লা’ই ম’দ ধ্বংস প্রবাহমান খাল বন্দোবস্থ বাতিলের দাবিতে আমতলীতে বি’ক্ষো’ভ পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনায় প্রচারণায় এগিয়ে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন
আমতলীতে জাতির জনকের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

আমতলীতে জাতির জনকের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

আমতলী প্রতিনিধিঃ আমতলী উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। কর্মসুচীর মধ্য ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, শিশু সমাবেশ, র‌্যালী, কেক কাটা, শিশুদের মাঝে খাবার বিতরন, চিত্রাঙ্গণ প্রতিযোগীতা ও দোয়া মোনাজাত।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ৮ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়। পরে শিশু র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আমতলী পৌরসভা প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরালে ১০১ পাউন্ড ওজনের কেক কাটা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাড. এমএ কাদের মিয়া, সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, ওসি একেএম মিজানুর রহমান, নারী বাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খান, মোঃ বোরহান উদ্দিন মাসুম তালুকদার, মোঃ রফিকুল ইসলাম রিপন ও অ্যাড, এইচএম মনিরুল ইসলাম মনি প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!