মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় আইনজীবীদের সাথে নবাগত যুগ্ম জেলা ও দায়রা জজের মতবিনিময় সভা বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ
আমতলীতে বাস চাপায় স্কুল ছাত্র নিহত

আমতলীতে বাস চাপায় স্কুল ছাত্র নিহত

আমতলী প্রতিনিধিঃ বাসের চাপায় পিষ্ট হয়ে প্রথম শ্রেনীর স্কুল ছাত্র ইমাম হোসেন (৭) নিহত হয়েছে। ঘটনা ঘটেছে রবিবার দুপুরে আমতলী-পটুয়াখালী মহাসড়কের কেওয়াবুনিয়া নামক স্থানে।

জানাগেছে, পটুয়াখালী জেলার আউলিয়াপুর ইউনিয়নের কালিপুরা গ্রামের মোঃ আবুল হোসেনের ৭ বছরের শিশুপুত্র ইমাম হোসেন আমতলীর কেওয়াবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেনীতে লেখাপড়া করে। রবিবার সকালে বাবা আবুল হোসেন শিশুটিকে ¯ু‹লে দিয়ে যায়। দুপুরে ছুটি শেষে শিশুটি বাবার জন্য সড়কের পাশে অপেক্ষা করতে থাকে। এমন মুহুর্তে একটি দ্রুতগামীর যাত্রীবাহী বাস শিশুটিকে চাপা দেয়। বাসের চাপায় শিশুটি পিষ্ট হয়ে মারা যায়। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে এসে শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

স্কুলের প্রধান শিক্ষক মোঃ নুর আলম বলেন, ছুটি শেষে শিশুটি বাবার জন্য সড়কের পাশে অপেক্ষা করছিল। ওই শিশুটিকে একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।

আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!