রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় পূর্ণাঙ্গ পৌর কমিটি গঠন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ

গলাচিপায় পূর্ণাঙ্গ পৌর কমিটি গঠন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পূর্ণাঙ্গ পৌর কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২ এপ্রিল) রাত ৮ টায় পটুয়াখালী জেলা শাখায় এ কমিটি গঠন করা হয়। জেলা শাখার আহবায়ক স্বপন ব্যাণার্জি ও সদস্য সচিব এ্যাড. সঞ্জয় কুমার খাসকেল এ কমিটি উপহার দেন। এতে পৌর কমিটি তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

পৌর কমিটির ঘোষিত ৫১ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হন কমল কান্তি সরকার, সাধারণ সম্পাদক গোপাল দেবনাথ, সাংগঠনিক সম্পাদক সঞ্জয় কুমার পাল প্রমুখ। দুই বছরের জন্য এ কমিটির অনুমোদন দেয় জেলা কমিটি। এ পৌর কমিটিকে বিভিন্ন পূজাসহ ধর্মীয় বিষয়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি সকল ধরণের প্রার্থনা সুসম্পন্ন করার জন্য দিক নির্দেশনা দেন জেলা কমিটি। পরে জেলা কমিটির আহবায়ক স্বপন ব্যাণার্জি ও সদস্য সচিব এ্যাড. সঞ্জয় কুমার খাসকেলকে ফুল দিয়ে স্বাগত জানান গলাচিপা পৌর কমিটির পূজা উদযাপন পরিষদের সভাপতি কমল কান্তি সরকার, সাধারণ সম্পাদক গোপাল দেবনাথ, সাংগঠনিক সম্পাদক সঞ্জয় কুমার পাল, যুগ্ম সাধারণ সম্পাদক লিটন দাস, কোষাধ্যক্ষ বাপ্পা পাল, প্রচার সম্পাদক সঞ্জিব দাস প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!