কলাপাড়ায় কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার | আপন নিউজ

শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে ৩৫ হাজার টাকার বৈদ্যুতিক তার চু/রি কলাপাড়ায় আক্কাসকে ই-হুইল উপহার, মানবিক দৃষ্টান্ত অভি বিশ্বাস পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন
কলাপাড়ায় কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার

কলাপাড়ায় কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার

আপন নিউজ অফিসঃ কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের দক্ষিন চরপাড়া গ্রাম থেকে জামাল ফরাজী (৫৫) নামে এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১ টার দিকে তার লাশটি উদ্ধার করা হয় । লাশটি তখন নিজেদের বাড়ীর একটি রেইনট্রির সাথে ঝুলতে ছিল। তবে তার মৃত্যুর কারন কেউ বলতে পারছে না।

মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী হেমায়েত উদ্দিন জানান, স্থানীয় মানুষদের ভাষ্য মতে জামাল ফরাজী সকাল ৮ টার দিকে নিজের গোয়াল ঘর থেকে গরু নিয়ে সে পার্শ্ববর্তী মাঠে যায়। সকাল ৯ টার দিকে নিজের বাড়ীর গাছের সাথে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। ঘটনার সময় তার স্ত্রী পাশের গ্রামে মাঠে ডাল তুলতে গিয়েছিল।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। তবে কি কারনে সে আত্মহত্যা করেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!