সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
আমতলী প্রতিনিধিঃ আমতলী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে এ দোয়া অনুষ্ঠিত হয়।
আমতলী প্রেসক্লাব সভাপতি অ্যাড. শাহাবুদ্দিন পান্নার সভাপতিত্বে ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মোঃ আবুল হোসেন বিশ্বাস, চাওড়া কারিগড়ি কলেজের অধ্যক্ষ মোঃ সুজা উদ্দিন মাহমুদ ও আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার।
প্রেসক্লাব সাধারণ সম্পাদক সৈয়দ নুহু-উল আলম নবীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোঃ জাকির হোসেন, একেএম খায়রুল বাশার বুলবুল, নাশির মাহমুদ, গাজী মতিয়ার রহমান, হাবিবুর রহমান ও জসিম হাওলাদার প্রমুখ।
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com
Leave a Reply