কলাপাড়ায় কিশোরীকে ধর্ষনের অভিযোগে ধর্ষকের বিরুদ্ধে মামলা | আপন নিউজ

সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল
কলাপাড়ায় কিশোরীকে ধর্ষনের অভিযোগে ধর্ষকের বিরুদ্ধে মামলা

কলাপাড়ায় কিশোরীকে ধর্ষনের অভিযোগে ধর্ষকের বিরুদ্ধে মামলা

আপন নিউজ অফিসঃ কলাপাড়াবার ধর্ষণের অভিযোগে চার মাসের অন্তঃসত্ত্বা কিশোরীর মা ধর্ষক মোঃ ইমরান হোসের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামে।

অভিযোগ ও থানা সূত্রে জানা গেছে, লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামের দিনমজুর মোঃ ইউনুস প্যাদার কন্যা মোসাঃ জাহেদা বেগমের সাথে দুই বছর আগে পাশ্ববর্তী বালিয়াতলী ইউনিয়ন এর বৈদ্যপাড়া গ্রামের আলাউদ্দিনের পুত্র মোঃমনির হোসের সঙ্গে বিবাহ হয়। বিবাহের ১ বছর যেতে না যেতেই উভয়পক্ষের মধ্যে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্যকলহ সৃষ্টি হয়। এক বছর আগে জাহেদা বেগমকে মনির হোসেন তাড়িয়ে দেয়। দীর্ঘ এক বছর জাহেদা বাবার বাড়ী খেয়ে না জীবন যাপন করে। এরই মধ্যে একই এলাকার মোঃ জালাল এর পুত্র মোঃ ইমরান হোসেন জাহেদা বেগমকে ফুসলিয়ে মিথ্যা বিবাহের আশ্বাস দিয়ে একাধিকবার ধর্ষণ করে। এতে জাহেদা বেগম চার মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তার মা জোসনা বেগম জাহেদার শারিরীকভাবে পরিবর্তন দেখে তাকে জিজ্ঞেস করল জাহেদা তার মায়ের সাথে আসল ঘটনাবলি খুলে বলেন। এরপর জাহেদার মা জোসনা বেগম তাকে পরীক্ষা নিরিক্ষার জন্য পপুলার ডায়াগনস্টিক ল্যাব এ ৩০ এপ্রিল ডাঃ অপিতা রায় এর নিকট আসে। পরীক্ষা নিরিক্ষার শেষে জোসনা বেগম নিশ্চিত হয় তার কন্যা অন্তঃসত্ত্বা। এরপর জেসনা বেগম ইমরানের বাবা-মাকে ঘটনাটি জানায়। এলাকায় ঘটনাটি জানাজানি হলে, স্থানীয় মোঃ আলআমিন, হোসেন খান, মোঃ স্বপন গাজী, মোঃ খলিফা শালিস ব্যবস্থা করে দেয়ার আশ্বাস দিয়ে কালক্ষেপণ করে। তাকে থানায় আসতে বাঁধা নিষেধ করে। জাহেদার মা এলাকায় কোনো শালিস ফয়সালা না পেয়ে ৬মে ইমরান হোসেনের বিরুদ্ধে কলাপাড়া থানায় একটি অভিযোগ করেছেন। অভিযোগ পেয়ে কলাপাড়া থানার অফিসার ইনচার্জ অভিযোগ টি এজাহার হিসেবে গন্য করেন। এবং মামলাটি তদন্তের জন্য এসআই মোঃ জহুরুল ইসলামের উপর ন্যস্ত করেন।তদন্তকারী কর্মকর্তা ৭ মে জাহেদাকে ডাক্তারী পরীক্ষার জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠান।ডাক্তারী পরীক্ষা শেষে ৭ মে শনিবার ভিকটিমের জবানবন্দি নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০০৩) এর ২২ ধারা মোতাবেক লিপিবদ্ধ করার আবেদন করেন। বিজ্ঞ বিচারক ৮ মে রোববার ভিকটিমের জবানবন্দি গ্রহন করেন। তদন্তকারী কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সরেজমিন পরিদর্শন করছি। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!