আমতলীতে তরঙ্গ-৭ লঞ্চে ৫০ হাজার টাকা জরিমানা | আপন নিউজ

মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
গোল্ডেন ব্যাচ ২০০১, কলাপাড়া উপজেলা শাখার নতুন কমিটি গঠন কলাপাড়ায় ২৫ খাল লোনা পানিতে ভরেছে, স্লুইসগেট সংকটে কৃষকের দুর্ভোগ কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার
আমতলীতে তরঙ্গ-৭ লঞ্চে ৫০ হাজার টাকা জরিমানা

আমতলীতে তরঙ্গ-৭ লঞ্চে ৫০ হাজার টাকা জরিমানা

আমতলী প্রতিনিধিঃ ধারন ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রীবহন ও ডেকে তোশক বিছিয়ে টাকা আদায়ের অভিযোগে আমতলী ভ্রাম্যমান আদালত তরঙ্গ-৭ লঞ্চ কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। বৃহস্পতিবার আমতলী উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভুমি) মোঃ নাজমুল ইসলাম এ জরিমানা করেন।

জানাগেছে, নদীপথ আমতলী-ঢাকা রুটে এমভি তরঙ্গ-৭, এমভি ইয়াদ-১, এমভি সুন্দরবন-৭ ও ঈদ ষ্পেশাল এমভি শতাব্দি বাঁধন নামের চারখানা লঞ্চ সার্ভিস রয়েছে। ওই লঞ্চ গুলোতে ধারন ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী ও ডেকে তোশক বিছিয়ে যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত টাকা আদায় করে আসছে। বৃহস্পতিবার বিকেলে আমতলী ভ্রাম্যামান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভুমি) মোঃ নাজমুল ইসলাম তরঙ্গ-৭ লঞ্চ অভিযান চালায়। ওই সময় লঞ্চে ধারন ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বহন ও ডেকে তোশক বিছিয়ে যাত্রী জিম্মি করে অতিরিক্ত টাকা আদায়ের সত্যতা পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫৩ ধারায় লঞ্চ কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।

এমভি তরঙ্গ-৭ লঞ্চের সুপার ভাইজার মোঃ হুমায়ুন কবির লঞ্চে অতিরিক্ত যাত্রী নেয়ার কথা অস্বীকার করে বলেন, ভ্রাম্যমান আদালনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।

উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভুমি মোঃ নাজমুল ইসলাম বলেন, ধারন ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বহন ও ডেকে তোশক বিছিয়ে যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫৩ ধারায় লঞ্চ কর্তৃপক্ষকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!