কলাপাড়ায় জমিজমা বিরোধে ঘর ভাঙচুর করে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টার অভিযোগ | আপন নিউজ

শুক্রবার, ১৫ মে ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে ৩৫ হাজার টাকার বৈদ্যুতিক তার চু/রি কলাপাড়ায় আক্কাসকে ই-হুইল উপহার, মানবিক দৃষ্টান্ত অভি বিশ্বাস পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন
কলাপাড়ায় জমিজমা বিরোধে ঘর ভাঙচুর করে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টার অভিযোগ

কলাপাড়ায় জমিজমা বিরোধে ঘর ভাঙচুর করে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টার অভিযোগ

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় লালুয়া ইউনিয়নে জমিজমা বিরোধ ও পূর্ব শত্রুতার জের ধরে রাতের আধারে নিজেদের ঘরবাড়ি ও নিজের শরীরে কাটাছেঁড়া করে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মে) কলাপাড়া সাংবাদিক ফোরামে একটি লিখিত অভিযোগে করেছে উপজেলার লালুয়া ইউনিয়নের কলাউপাড়া বানাতী বাজারের ভুক্তভোগী মোঃ আব্দুল হক মৃধা।

লিখিত অভিযোগে মোঃ আব্দুল হক মৃধা বলেন, শুক্রবার ১৩ মে বানাতী বাজারে জমিজমা নিয়ে ওমর আলী প্যাদার সাথে আমার কথা কাটাকাটি হয় এক পর্যায়ে তার ছেলে রফিক প্যাদার নেতৃত্বে লোকজন নিয়ে এসে বানাতিবাজারে আমি সহ আমার আরও ২/৩ জন আত্মীয়-স্বজনের ওপরে অতর্কিত হামলা চালায়, হামলায় আমার মাথায় গুরুতর আঘাত লাগে, এসময় স্থানীয়রা আমাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে, আমি এখনো কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

তিনি আরও বলেন, ওইদিনের ঘটনাকেন্দ্র করে রফিক প্যাদার স্ত্রী আফরোজা বেগম (৩৫) বাদী হয়ে উল্টো আমাদের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করে, মামলায় আমি সহ আমার বেশ কিছু আত্মীয় স্বজনকে আসামি করেছে। সোমবার ১৬ মে আমার আত্মীয়-স্বজন স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করে এবং আদালত তাদের জামিন মঞ্জুর করেন। সোমবার রাতে আনুমানিক ২ টা থেকে ৩ টার দিকে ওমর আলী প্যাদা গং কলাউপাড়া বানাতী বাজার নিজেদের বসত করে ঘর কুপিয়ে ভাঙচুর ও রফিক প্যাদার স্ত্রী আফরোজা বেগম নিজের শরিলে কাটাছেঁড়া করে। সকালবেলা স্থানীয়দের জানায় তাদের উপরে হামলা হয়েছে। এ ঘটনা ঘটিয়ে তিনি আমাদের আবারও একটি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার পায়তারা চালাচ্ছে।

আদো এই ঘটনা সত্যি নয়, এত বড় একটি ঘটনা যদি ঘটে থাকে তাহলে আশেপাশে থাকা বাড়িঘরের লোকজন কিছুই জানলো না কিছুই বুঝল না কেন। তিনি লিখিত অভিযোগের মাধ্যমে সাংবাদিক ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সঠিক তদন্ত হলে সত্য ঘটনা উদ্ঘাটন হয়ে যাবে। তিনি ওই নেককার ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করে ও সঠিক তদন্তের দাবি জানিয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!