রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
রাতে উড়ে গলাচিপা ভূমি অফিসে জাতীয় পতাকা

রাতে উড়ে গলাচিপা ভূমি অফিসে জাতীয় পতাকা

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপা সদর পৌর ভূমি অফিসে নিয়ম ভঙ্গ করে অফিস প্রাঙ্গণে সন্ধ্যার পর উড়তে দেখা গেছে জাতীয় পতাকা।

বুধবার (১৮মে) রাত ৮টায় সরজমিনে গলাচিপা সদর পৌর ভূমি অফিসে গিয়ে এ চিত্র দেখা গেছে। এ ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয় চলাচলকারীরা।

উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো বলেন, ৩০ লাখ শহীদ ও ৩ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা লাল-সবুজের জাতীয় পতাকা পেয়েছি। এই পতাকার অবমাননা মেনে নেওয়া যায় না। জাতীয় পতাকা একটি দেশের স্বাধীনতার প্রতীক। এই পতাকার যথাযথ সম্মান প্রদর্শন করা প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। গলাচিপা সদর পৌর ভূমি অফিস আ.লীগ অফিস সংলগ্ন হওয়ায় প্রায় সময় রাতে জাতীয় পতাকা উড়তে দেখা যায়। অফিস টাইমের পর পতাকা উত্তোলন বিষয়টি গুরুতর অপরাধ করেছে কর্তৃপক্ষ।

সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ধলা বলেন, স্বাধীন দেশে জাতীয় পতাকার অবমাননার করার অর্থ হচ্ছে মুক্তিযুদ্ধকে অস্বীকার করা। স্বাধীন বাংলাদেশকে অস্বীকার করা। সরকারি অফিসে জাতীয় পতাকার সম্মান নষ্ট হয়। তাহলে তাদের কাছ থেকে নতুন প্রজন্ম কী শিখবে? প্রায় সময়ই গলাচিপা সদর পৌর ভূমি অফিসে সন্ধ্যার পর জাতীয় পতাকা উড়তে দেখা যায়।

গলাচিপা সদর পৌর ভূমি অফিস উপ-সহাকারী ভূমি কর্মকর্তা খলিলুর রহমান বলেন, পতাকা নামাতে মনে নেই। কাজটা অন্যায় পতাকাতো নামানোর কথা ছিল পিওনের আপনারা একটু বসেন পতাকা এখনই নামাতে আছি। পরে অফিসের পিওন সুলতান তাড়াতাড়ি বাহিরে গিয়ে জাতীয় পতাকা নামিয়ে ফেলে।

উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার বলেন, জাতীয় পতাকার অবমাননা মেনে নেওয়া যায় না। বিষয়টি আমি গুরুত্বের সহিদ দেখতে আছি। যদি এই ধরনের ঘটনা হয়ে থাকে তদন্ত পূর্বক তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!