পটুয়াখালীতে বিয়ে করে বউ নিয়ে বাড়ি ফেরার আগেই বর শ্রীঘরে | আপন নিউজ

মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে পরকিয়ার জেরে স্ত্রীকে হ’ত্যা! আ’ত্ম’হ’ত্যার নাটকের অভিযোগ পরিবারের আমতলীতে হ-ত্যা মা’ম’লা’য় পরিকল্পনাকারী বাদ, ওসির বি’রু’দ্ধে হু’ম’কি’র অভিযোগ কলাপাড়ায় বহু-অংশজনীয় মৎস্যজীবী প্লাটফর্মের সভা অনুষ্ঠিত বরগুনা শহরে আ-গু’নে পু-ড়েছে তিনটি বসত ঘর উপকূলের শিক্ষায় প্রযুক্তির ছোঁয়া: কুয়াকাটায় ১২০ শিক্ষার্থী নিয়ে রোবোটিকস কর্মশালা সাংবাদিক জাহিদ রিপনের মাগফিরাত কামনায় মহিপুর প্রেসক্লাবে দোয়া শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত মোয়াজ্জেমপুর ছালেহীয়া আলিম মাদ্রাসা কলাপাড়ায় তাঁতী লীগ নেতাকে গ্রে’ফ’তা’র, জেলহাজতে প্রেরণ বরগুনায় প্রাথমিক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহারে যুবলীগ নেতার স্ত্রীসহ দুই জন আ’ট’ক আমতলীতে চাচাতো ভাইয়ের ছু’রি’কা’ঘা’তে চাচাতো ভাই নি’হ’ত; ঘাতক গ্রে’প্তা’র
পটুয়াখালীতে বিয়ে করে বউ নিয়ে বাড়ি ফেরার আগেই বর শ্রীঘরে

পটুয়াখালীতে বিয়ে করে বউ নিয়ে বাড়ি ফেরার আগেই বর শ্রীঘরে

গোফরান পলাশ:

বিয়ে করে বউ নিয়ে বাড়ি ফেরার আগেই শ্রীঘরে যেতে হল বর জহিরুল ইসলামকে। শুক্রবার রাত ৮টার দিকে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ফুলখালী গ্রামে এ ঘটনা ঘটে।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর অফিস সূত্রে জানা যায়, গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের হরিদেবপুর গ্রামের বারেক
হাওলাদারের ছেলে জহিরুল ইসলাম (২৮) ও একই উপজেলার ডাকুয়া ইউনিয়নের ফুলখালী গ্রামের দেলোয়ার হাওলাদারের মেয়ে কালিকাপুর নূরিয়া ফাজিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী রাবেয়া বেগমের সাথে গোপনে কিছু দিন আগে বিয়ে হয়। শুক্রবার রাতে বরযাত্রী হয়ে বউ নিয়ে বাড়ি ফেরার পথে ডাকুয়া
ইউনিয়নের ফুলখালী গ্রামে সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খন্দকারের বাড়ির সামনে থেকে ভ্রাম্যমান আদালত বরযাত্রীদের জিজ্ঞাসাবাদ শেষে বর জহিরুলকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. রফিকুল ইসলাম আটক বর জহিরুল ইসলামকে বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৭(১) ধারায় দুই মাসের বিনাশ্রমে কারাদ- প্রদান করে জেল হাজতে পাঠিয়ে দেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!