মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার কলাপাড়ায় ই য়া বা সেবনের ভিডিও ছড়িয়ে পড়ায় ছাত্রদল নেতা বহিষ্কার বালিয়াতলী ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতার বি রু দ্ধে ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল খালের নাব্যতা সঙ্কটে হুমকির মুখে লাখো মানুষের জীবন জীবীকা; আশ্রয় নিতে গিয়ে জেলেরা পড়েন চরম বিপাকে
কুয়াকাটায় সমুদ্রে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ; খোঁজ মেলেনি ৩২ ঘন্টায়

কুয়াকাটায় সমুদ্রে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ; খোঁজ মেলেনি ৩২ ঘন্টায়

আপন নিউজ অফিসঃ কুয়াকাটার সমুদ্রে গোসল করতে নেমে ফিরোজ শিকদার (২৭) নামের এক পর্যটক নিখোঁজ হয়। দীর্ঘ ৩২ ঘন্টা পেরিয়ে গেলেও নিখোঁজ ওই পর্যটক এর খোঁজ মেলেনি। শনিবার সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দলসহ ট্যুরিস্ট পুলিশ ও থানা পুলিশ যৌথ ভাবে উদ্ধার অভিযান শুরু করেছে। এছাড়া নিখোঁজ পর্যটকের স্বজনরা কুয়াকাটার সৈকত এলাকায় খোঁজা-খুজি অব্যহত রেখেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ফিরোজসহ তারা সাতজন পার্শ্ববর্তী উপজেলা গলাচিপার আমখোলা গ্রাম থেকে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ঘুরতে আসেন। পরের দিন শুক্রবার দুপুর বারোটার দিকে এর মধ্যে ছয় জন সৈকতের জিরো পয়েন্টের পূর্বদিকে সমুদ্রে গোসল করতে নামেন। গোসল শেষে সবাই তীরে উঠে আসেন। এক পর্যায়ে ফিরোজকে না দেখে তার সাথে থাকা স্বজনরা খোঁজাখুঁজি করে। বিষয়টি কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জানতে পেরে তাৎক্ষণিক দুটি ওয়াটার বাইক ও একটি স্পিড বোট নিয়ে সাগরের বিভিন্ন পয়েন্টে নিখোঁজ যুবকরে সন্ধান করে। তবে ধারনা করছেন সাগরে ভাটার টানে হয়তো সে ভেসে গেছে। নিখোঁজ যুবক পার্শ্ববর্তী গলাচিপা উপজেলার আমখোলা গ্রামের মৃত মিলন সিকদারের ছেলে।

নিখোঁজ ফিরোজের চাচাতো ভাই মো.মোকাবব্বর হোসেন জানান, নিখোঁজ হওয়ার সংবাদ পেয়ে তারা কুয়াকাটায় আসেন। শুক্রবার রাত থেকে সাবাই মিলে সৈকতের বিভিন্ন স্থান খুজেছি। কোথাও সন্ধান পাইনি। এখন সাগরে ভাটা। জোয়ারের জন্য অপেক্ষা করছি।

কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ ইলিয়াস জানান, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ট্যুরিস্ট পুলিশসহ স্থানীয়রা তাদের সহযোগিতা করছেন। তবে নিখোঁজ পর্যটকের খোঁজ না পাওয়া পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশ জোনের সহকারী পুলিশ সুপার আবদুল খালেক জানান, এখন পর্যন্ত নিখোঁজ ফিরোজ শিকদারের খোঁজ পাওয়া যায়নি। তবে উদ্ধারে ট্যুরিষ্ট পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!