বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
১২ বছর পরে হ/ত্যা মা’ম’লা’র যাবজ্জীবন দ’ন্ডপ্রাপ্ত আ’সা’মী আমতলীতে গ্রে প্তা র আমতলীতে মামলা তুলে না নিলে নারীকে এ/সি/ড মেরে জ্ব/ল/সে দেয়ার হু ম কি আমতলীতে গ্রামীণ বাংক, কলেজ ও সড়কে আ/গু’ন কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্তরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা আমতলীতে জাতীয় সমবায় দিবস পালন আমতলীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করল বিএনপি কলাপাড়ায় মা’দ’ক সেবনে টাকা না পেয়ে অভিমানে যুবকের আ/ত্মহ/ত্যা কলাপাড়ায় মানিকমালা খেলাঘর আসরের কমিটি গঠন ৬২ হাজার মেট্রিকটন কয়লা নিয়ে পায়রা বন্দরে সিঙ্গাপুরের পতাকাবাহী মাদার ভ্যাসেল
মুক্তিপণের দাবিতে রাঙ্গাবালীতে ব্যবসায়ীকে অপহরণ

মুক্তিপণের দাবিতে রাঙ্গাবালীতে ব্যবসায়ীকে অপহরণ

সঞ্জিব দাস, গলাচিপা: রাঙ্গাবালী উপজেলায় স্বপন ফকির (৩৫) নামে এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ উঠেছে। রোববার (৬ জুন) রাত ৯টা থেকে ১০টার মধ্যে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। মুক্তিপণের দাবিতে পটুয়াখালীতে ব্যবসায়ীকে অপহরণ সিকদার জাবির হোসেন অপহরণের পর স্বপনের বোনের নম্বরে ফোন করে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় মঙ্গলবার (৭ জুন) রাঙ্গাবালী থানায় সাধারণ ডায়েরি ও পটুয়াখালী র‍্যাব-৮ এ একটি লিখিত অভিযোগ করেছেন স্বজনরা। স্বপন ফকির চালিতাবুনিয়া ইউনিয়নের চরলতা গ্রামের আব্দুল বারেক ফকিরের ছেলে। সে ডাল, চাল ও ধানের পাইকারী ব্যবসায়ী।

স্বপনের বোন হোসনেয়ারা বেগম জানান, শনিবার সকালে চালিতাবুনিয়া থেকে গলাচিপায় আড়তে ডাল বিক্রি করতে যায় স্বপন। বিক্রি শেষে রোববার বাড়ি ফেরার পথে রাত পৌনে ৯ টার দিকে চালিতাবুনিয়ার চরলতা সবুজের খেয়া পার হওয়ার পরে আর তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। মাত্র-ত্রিশ-হাজার-টাকার-জন্য-আঁখিকে-অপহরণ পরে রাত ১১.৪৭ মিনিটের সময় স্বপনের নম্বর থেকে বোন হোসনেয়ারার নম্বরে কল করা হয়।

এ সময় স্বপন বলেন, আমার হাত-পা ও চোখ বাঁধা। কোন জায়গায় আছি, তা জানি না। আমাকে বাঁচাতে হলে তাড়াতাড়ি এক লাখ টাকা পাঠাও। এই বলে ফোন কেটে দেয়। এরপর থেকে ফোন নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে। পরে সোমবার সকালে রাঙ্গাবালী থানায় একটি সাধারণ ডায়েরি করেন স্বজনরা।

এছাড়াও সকালে পটুয়াখালী র‍্যাব-৮-এ একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, নিখোঁজ মর্মে থানায় একটি জিডি হয়েছে। তার সন্ধানে কাজ করছে পুলিশ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!