কলাপাড়ায় ভ্রাম্যমান এক ব্যবসায়ীর পন্যসামগ্রীতে শত্রুতামূলক আগুন | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত
কলাপাড়ায় ভ্রাম্যমান এক ব্যবসায়ীর পন্যসামগ্রীতে শত্রুতামূলক আগুন

কলাপাড়ায় ভ্রাম্যমান এক ব্যবসায়ীর পন্যসামগ্রীতে শত্রুতামূলক আগুন

চঞ্চল সাহা।। কলাপাড়ায় ভ্রাম্যমান এক ব্যবসায়ীর পন্যসামগ্রীতে শত্রুতামূলক আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা। সোমবার গভীর রাতে কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসার আগেই সকল পন্যসামগ্রী পুড়ে ছাই হয়েছে। এতে ক্ষতির পরিমান দেড় লক্ষাধিক টাকা বলে বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্থ মো.দুলাল বয়াতি জানান, তিনি দীর্ঘ ৪০ বছর ধরে বিভিন্ন এলাকার সাপ্তাহিক বাজার গুলোতে সাজি, ডালা, হোগলা, চালনী বেলনীর পশরা সাজিয়ে ব্যবসা পরিচালনা করতেন। মংগলবার পৌরশহরের সাপ্তাহিক বাজার বিধায় সোমবার মালামাল গুছিয়ে ঢেকে রেখে যায় । রাতে কে বা কারা সেই মালামালে আগুন লাগিয়ে দেয়। খোলা মাঠের মধ্যে রাখা মালামালে আগুন লাগার কোন সুযোগ নেই ,ফলে এ ঘটনাকে তিনি শত্রুতামূলক বলে উল্লেখ করেন। দুলাল বয়াতীর বাড়ী উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সুলতানগঞ্জ গ্রামে। এ ঘটার এক বছর আগেও দূর্বৃত্ত চক্রের সদস্যরা অনুরূপ ভাবে খোলা মাঠে রাখা তার মালামালে আগুন লাগিয়ে ক্ষতি সাধন করে। এভাবে একের পর এক আগুনের ঘটনায় তিনি ও তার পরিবারের সদস্যরা বিপর্যস্ত হয়ে পড়ে। এতে পাশের অন্যান্য ভ্রাম্যমান ব্যবসায়ীরা আগুন আতংকে রয়েছে বলে জানা গেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!